করোনা নিয়ে উদ্বেগের মাঝে হঠাৎ কেন বিরুষ্কার ডিভোর্স?

দেশে করোনা নিয়ে প্রতি মুহূর্তে উদ্বেগে বিভিন্ন হ্যাগ ট্যাগ ট্রেন্ড করেছে। এই পরিস্থিতিতে ক্রিকেটে আজ হঠাৎ করে ট্রেন্ডিং #বিরুষ্কা ডিভোর্স। সকাল থেকেই আজ এই ট্যাগটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে।

দেশে করোনা নিয়ে প্রতি মুহূর্তে উদ্বেগে বিভিন্ন হ্যাগ ট্যাগ ট্রেন্ড করেছে। এই পরিস্থিতিতে ক্রিকেটে আজ হঠাৎ করে ট্রেন্ডিং #বিরুষ্কা ডিভোর্স। সকাল থেকেই আজ এই ট্যাগটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। সত্যিই কী তাহলে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে একে অন্যের কাছ থেকে সরে দাঁড়াচ্ছেন বিরাট-অনুষ্কা?

কীভাবে ট্যাগটি ট্রেন্ড করে?

কীভাবে ট্যাগটি ট্রেন্ড করে?

দিনের শুরুতে সর্বভারতীয় এক ইংলিশ খবরের ওয়েবসাইটে বিরাট-অনুষ্কার ডিভোর্সের লিঙ্ক শেয়ার হতে শুরু করে। ক্রমে তা ছড়িয়ে পড়তে থাকে।

ভুল ভাঙল কখন

ভুল ভাঙল কখন

ফ্যানেদের মধ্যে অনেকেই সতর্ক না হয়ে পোস্টটি শেয়ার করতে শুরু করে দেন।আদৌতে পোস্টটি ২০১৬ সালের। অর্থাৎ চার বছর আগে বিরাট-অনুষ্কার সম্পর্কের ভাঙন নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছিল, সেই খবরটিই ফের শেয়ার হতে শুরু করে।

গুঞ্জনে পাতাললোক বিতর্ক

অন্যদিকে মে মাসে ওয়েবদুনিয়ায় মুক্তি পাওয়া সিরিজ পাতাললোকের জন্য বিরাট-অনুষ্কার ডিভোর্স প্রসঙ্গ শিরোনামে উঠে এসেছিল। ওয়েব সিরিজটির একটি অংশে উত্তরপ্রদেশে বিজেপি এমএলএ নন্দকিশোর গুর্জারের ছবি ব্যবহার করার জন্য তিনি প্রযোজক অনুষ্কার নামে পুলিশে অভিযোগ করেন। সেই সঙ্গে পাতাললোক ওয়েব সিরিজটে দেশদ্রোহী ওয়েব সিরিজ এবং অবিলম্বে সেটি বন্ধ করা ও এই ওয়েব সিরিজের প্রযোজনা করার জন্য অনুষ্কাকে বিরাটের ডিভোর্স দেওয়া উচিত বলে বিজেপি নেতা মন্তব্য করেছিলেন। যার পর আজ হঠাৎ করে #বিরুষ্কা ডিভোর্স ট্রেন্ড করতে অনেকেই অতীতের খবরে চোখ না বুলিয়েই ফাঁদে পড়ে যান।

বিরাট-অনুষ্কার সুখের সংসার

বিরাট-অনুষ্কার সুখের সংসার

তাঁদের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিরাট-অনুষ্কা বিবাহ-বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর চুটিয়ে সুখে সংসার করেছেন দুজন। করোনা লকডাউনের আকস্মিক ছুটিতে অনুষ্কাকে সময় দিচ্ছেন বিরাট। বিয়ের বয়স বাড়ার সঙ্গে বিরুষ্কার প্রেম আরও পরিণত হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+