ভারতীয় এ দলের ট্রেনিং সূচি থেকে বাদ ইয়ো-ইয়ো টেস্ট, কিন্তু কেন?
ভারতীয় এ দলের ট্রেনিং সূচি থেকে বাদ ইয়ো-ইয়ো টেস্ট, কিন্তু কেন?
বিতর্কিত ইয়ো-ইয়ো ফিটনেস টেস্ট নিয়ে অভিযোগ জানিয়েছেন লেজেন্ড যুবরাজ সিং সহ দেশের বহু ক্রিকেটার। এই ট্রেনিং বন্ধ করার দাবি ওঠে একাধিকবার। যদিও বিতর্কের মধ্যেই সবাইকে অবাক করে ইয়ো-ইয়ো টেস্টের পক্ষেই মত দেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও হেড কোচ রবি শাস্ত্রী। এরপরেও ভারতীয় এ দল, নিজেদের ট্রেনিং সূচি থেকে এই টেস্ট বাদ দেওয়ায় নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

এক সূত্রের তরফে জানানো হয়েছে, ভারতীয় এ দলের ফিটনেস সেট আপে ইয়ো-ইয়ো টেস্ট রাখা হয়নি। এ ব্যাপারে প্রশ্ন করা হলে দলের ফিল্ডিং কোচ অভয় শর্মা বলেন, এ ব্যাপারে তিনি কোনও উত্তর দিতে পারবেন না। যেহেতু বিষয়টি দলের ট্রেনারের, তাই তাতে হস্তক্ষেপ করা তাঁর সাজে না বলেই জানিয়েছেন ভারতীয় এ দলের ফিল্ডিং কোচ।
বিষয়টি বিসিসিআই-র কান পর্যন্ত পৌঁছতেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তারা বিষয়টির ওপর নজর রাখছে বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে। সূত্রের খবর, এ ব্যাপারে ভারতীয় এ দলের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে পারে বিসিসিআই। বোর্ডের এক কর্তার বক্তব্য, আন্তর্জাতিক ক্ষেত্রে ভালো পারফর্ম করার ক্ষেত্রে ক্রিকেটারের ফিটনেস উচ্চমানের থাকা প্রয়োজন। টিম ইন্ডিয়ার এ শিবির সিনিয়রদের দলে অন্তর্ভূক্ত হওয়ার চূড়ান্ত সোপান। স্বাভাবিক ভাবেই এই পর্যায়তে ক্রিকেটারদের ফিটনেস বিশ্বমানের হওয়া প্রয়োজন বলে দাবি বোর্ডের এক কর্তার।
উল্লেখ্য দেশের ক্রিকেটীয় লেজেন্ড রাহুল দ্রাবিড় ভারতীয় এ ও অনূর্ধ্ব ১৯ দলের হেড কোচ থাকার সময় ইয়ো-ইয়ো টেস্ট অন্তর্ভূক্ত করতে অস্বীকার করেছিলেন। তবে দেশের সিনিরয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও হেড কোচ রবি শাস্ত্রী তাতে রাজি হওয়ায় টিম ইন্ডিয়ায় এই ট্রেনিং দস্তুরে পরিণত হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications