U19 World Cup 2024: যুব বিশ্বকাপ আয়োজন নিয়ে বড় বার্তা সৌরভের, ফাইনালে ভারতীয়দের মধ্যে নজর রাখবেন কাদের দিকে?
রবিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল। অর্থাৎ ছোটদের সামনে বড়দের হয়ে বদলা নেওয়ার সুযোগ। এই টুর্নামেন্টে বরাবর দাপট বজায় রাখে ভারতীয় দল। গতবারও ইয়াশ ধুলের ভারতীয় দল কাপ জিতেছিল। এবার কিন্তু ফাইনাল জমজমাট। ভারত আট বার ফাইনাল খেলেছে। জিতছে ৫ বার। ষষ্ঠবার কাপ জয়ের হাতছানি ভারতের সামনে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সবথেকে সফলতম দল ভারত। কিন্তু এখনও পর্যন্ত একবার এই টুর্নামেন্ট আয়োজন করেনি বিসিসিআই। টি২০ বিশ্বকাপ থেকে একদিনের বিশ্বকাপ বা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পুরুষদের ক্রিকেটে সব ধরনের আইসিসি ভারতে হলেও একমাত্র ব্যাতিক্রম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এবার এই বিষয়ে মুখ খুললেন খোদ প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

একইসঙ্গে সৌরভ আরও বলেন, 'আপনি বলতে পারেন এটা একটা লোকসানের টুর্নামেন্ট। সিনিয়র পুরুষদের দল না থাকা বেশিরভাগ বিশ্বকাপই অলাভজনক। কিন্তু সেই কারণেই হতে পারে ভারতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা হয়নি। এবং আমি মনে করি এটি ভারতে অনুষ্ঠিত হবে।'
তবে ২০২৬ সালেও এই টুর্নামেন্ট ভারতে হবে না, কারণ ইতিমধ্যেই ঘোষণা হয়েছে দুই বছর পর যুব বিশ্বকাপ নাবিবিয়া ও জিম্বাবোয়েতে অনুষ্ঠিত হবে।
রবিবার মেগা ফাইনাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেতাব নির্ণায়ক ম্যাচ ভারতের সামনে। এই ম্যাচে ভারতীয়দের মধ্যে নজর থাকবে মূলত তিন ক্রিকেটারের উপর। উদয় সাহারান, মুশির খান, সৌম্য পাণ্ডে। এই তিন জন ব্যাট বল হাতে নজর কাড়া পারফরম্যান্স করেছেন টুর্নামেন্ট জুড়ে।
দলের অধিনায়ক উদয় সাহারন ৬ ম্যাচ খেলে এখনও পর্যন্ত করেছেন ৩৮৯ রান, ৬৪.৮৩ গড় রয়েছে তাঁর। একটি শতরান এবং তিনটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। মুশির খানও দুরন্ত পারফরম্যান্স করেছেন। এখনও পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান শিকারি তরুণ এই ব্যাটার। ৬ ম্যাচে করেছেন ৩৩৮ রান। তাঁর ব্যাট থেকে এসেছে দু'টি শতরান এবং একটি অর্ধশতরান।
সৌম্য পাণ্ডে প্রতিযোগিতার সফল বোলার অন্যতম। বিশ্বকাপে সব ম্যাচ খেলা আর কোনও বোলার এত কৃপণ বোলিং করতে পারেননি। এখনও পর্যন্ত বিশ্বকাপে ছ'টি ম্যাচ খেলে ১৭টি উইকেট নিয়েছেন সৌম্য পাণ্ডে। এছাড়াও নজর রাখতে হবে সচিনের ধসের দিকে।












Click it and Unblock the Notifications