সৌরভকে 'বাচ্চা দাদা' বলে ডাকলেন তাঁর এক ফ্যান, কিন্তু কেন?

সৌরভকে 'বাচ্চা দাদা' বলে ডাকলেন তাঁর এক ফ্যান, কিন্তু কেন?

স্মৃতির সরণীতে ফিরলেন ভারতের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ইনস্টাগ্রামে লর্ডসে অভিষেক টেস্টে খেলতে নামার আগে নিজের অনুশীলনের ছবি পোস্ট করে ভাইরাল হলেন মহারাজ। ভক্তদের নানা ধরনের প্রতিক্রিয়া ভরে গিয়েছে কমেন্টবক্স।

মহারাজের অভিষেক

মহারাজের অভিষেক

১৯৯৬ সালে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হয়েছিল লর্ডসে। ওই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের হয়ে টেস্টে অভিষেক হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়। ম্যাচে আগে ব্যাট করে প্রথম ইনিসে ৩৪৪ রান তুলেছিল ইংল্যান্ড। জবাবে প্রথম ইনিংসে ৪২৯ রান তুলেছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৭৮ রান তুলেছিল ব্রিটিশরা। ম্যাচ অমীমাংসিত ভাবেই শেষ হয়েছিল।

প্রথম টেস্টে শতরান

প্রথম টেস্টে শতরান

প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩৪৪ রান তাড়া করতে নেমে ৫৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় ক্রিকেট দল। দ্রুত সাজঘরে ফিরে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর, মহম্মদ আজহারউদ্দিন ও অজয় জাদেজা। কিন্তু ক্রিজের অন্য প্রান্ত আঁকড়ে ছিলেন নবাগত সৌরভ গঙ্গোপাধ্যায়। অভিষেক টেস্টে ৩০১ বলে ১৩১ রানের ঝকঝকে ইনিংস খেলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন বঙ্গসন্তান। ম্যাচে দুটি উইকেটও নিয়েছিলেন মহারাজ।

সৌরভের স্মৃতিচারণ

করোনা ভাইরাসের জেরে ঘরবন্দি সৌরভ গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে চলেছেন। এবার স্মৃতির সরণীতে ফিরে গেলেন মহারাজ। লর্ডসে অভিষেক টেস্ট খেলতে নামার আগে নিজের অনুশীলনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন বিসিসিআই সভাপতি।

ভক্তদের প্রতিক্রিয়া

ভক্তদের প্রতিক্রিয়া

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওই টুইটে আবেগতাড়িত হয়ে পড়েন তাঁর ভক্তরা। কেউ লেথেন, 'দাদা ইজ দাদা'। কেউ লেখেন, 'ওয়ান্স আ দাদা... অলওয়েজ আ দাদা'। সে সবের মধ্যে সবচেয়ে মনোগ্রাহী মনে এক সৌরভ ভক্তের 'বাচ্চা দাদা' মন্তব্য। যা দেখে হাসি চেপে রাখতে পারেননি নেটিজেনরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+