BCCI AGM: বিসিসিআইয়ের এজিএমে হবে না সচিব নির্বাচন! তিন পদের জন্য হতে পারে ভোটাভুটি

আগামী ২৯ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা। এই সভাতে বেশ কিছু পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই বোর্ডের পক্ষ নির্বাচন সংক্রান্ত নোটিফিকেশন জারি করা হয়েছে। কিন্তু বিসিসিআইয়ের এজিএমের তালিকায় নেই সচিব পদে নির্বাচন‌।

আগামী ২৯ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে হবে এবারের বিসিসিআইয়ের এজিএম। জয় শাহ আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইতিমধ্যেই। ফলে তাঁর উত্তরসূরি বেছে নিতে হবে ভারতীয় বোর্ড কর্তাদের। কিন্তু এখনও কি সচিব পদের নতুন কারোর নামই মনোনীত করতে পারেননি বোর্ড কর্তারা? জয় শাহের উত্তরসূরি হবেন কে সেটা হয় ২৯ সেপ্টেম্বর চূড়ান্ত হবে না।

BCCI

রজার বিনি আরও এক মেয়াদে বিসিসিআই সভাপতির দায়িত্বে থাকবেন বলে আশা করা হচ্ছে। তবে, বিসিসিআইয়ের পরবর্তী সচিব হিসাবে জয় শাহের স্থলাভিষিক্ত কে হবেন সে বিষয়ে এখনও কোনও স্পষ্টতা নেই।
বিসিসিআই এজিএমে সচিব পদে কোনও নির্বাচন হবে না। যদিও সচিব নির্বাচন বেঙ্গালুরুতে ২৯ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভারঅ্যাজেন্ডায় নেই, ভারতীয় ক্রিকেট বোর্ড নির্বাচনের সময়সূচী প্রকাশ করেছে, রাজ্য অ্যাসোসিয়েশনগুলিকে অন্য পদগুলিতে তাদের মনোনীত প্রার্থীদের জমা দিতে বলেছে। হয়ত ১ ডিসেম্বরের পর বোর্ড আবার বিশেষ সাধারণ ডেকে সচিব পদে নির্বাচন করতে পারে।

আইপিএল গর্ভনিং কাউন্সিলের দুই সদস্য পদে এবং ইন্ডিয়ান ক্রিকেটারর্স অ্যাশোসিয়নের একটি পদের জন্য নির্বাচন হবে। বিসিসিআই সমস্ত রাজ্য অ্যাসোসিয়েশনকে ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টার মধ্যে তাদের মনোনীত প্রার্থীদের জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। বৈধ মনোনয়ন ২৫ সেপ্টেম্বর ঘোষণা করা হবে এবং প্রার্থীরা ২৬ সেপ্টেম্বর, ১টার মধ্যে তাদের নাম প্রত্যাহার করতে পারবেন। প্রার্থীদের চূড়ান্ত তালিকা ২৬ সেপ্টেম্বর দুপুর তিনটের সময় প্রকাশিত হবে। গতবারের মতো নির্বাচনী কর্মকর্তা এ কে জোতি।

মাত্র ৩৬ বছর বয়সে আইসিসির চেয়ারম্যান পদে বসছেন জয় শাহ। তিনিই সর্বকনিষ্ঠ আইসিসির চেয়ারম্যান হতে চলেছেন। আগামী ১লা ডিসেম্বর থেকে আইসিসির কার্যভার গ্রহণ করবেন।

সেক্ষেত্রে বিসিসিআইয়ের সচিব পদে তাঁর বিকল্প হিসেবে উঠে এসেছিল মূলত তিনটি নাম। এই তিনজন হলেন রাজীব শুক্লা, আশিস শেলার ও অরুণ ধুমাল। তিনজনই ভারতের ক্রিকেটের সঙ্গে জড়িত। জয় শাহের পদে সেই জায়গায় দেখা যেতে পারে রোহন জেটলি।
রোহন জেটলি গত বছর দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রয়াত বিজেপি নেতা অরুণ জেটলির ছেলেই হতে চলেছেন বোর্ডের নতুন সচিব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+