দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট দলে কাঁদের থাকার সম্ভাবনা, চোখ বুলিয়ে নিন
বৃহস্পতিবার অর্থাৎ কাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট দল ঘোষণা করবেন নির্বাচকরা। এখনও পর্যন্ত যা খবর, সেই দলে রাখা নাও হতে পারে এই মুহূর্তে ফর্ম থেকে শত হাত দূরে থাকা কেএল রাহুলকে।
আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট দল ঘোষণা করবেন নির্বাচকরা। এখনও পর্যন্ত যা খবর, সেই দল থেকে বাদ পড়তে পারেন এই মুহূর্তে ফর্ম থেকে শত হাত দূরে থাকা কেএল রাহুল। পরিবর্তে রোহিত শর্মাকে টেস্টে ওপেন করার সুযোগ দেওয়া হতে পারে। এক নজরে দেখে নিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য টেস্ট দল।

ওপেনার
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে টেস্টে ওপেন করতে দেখা যেতে পারে মায়াঙ্ক আগরওয়াল ও রোহিত শর্মা। কেএল রাহুলকে বাদ দেওয়া হলে তৃতীয় ওপেনার হিসেবে রিজার্ভ ক্যাটেগরিতে বাংলার অভিমণ্যু ইশ্বরণ ও প্রিয়াঙ্ক পাঞ্চালকে রাখতে পারেন নির্বাচকরা। ঘরোয়া ও লিস্ট এ ক্রিকেটে এই দুই তরুণ ক্রিকেটারের ব্যাটিং পারফরম্যান্স চোখ টাটানোর মতো।

তিন ও চার
চেতেশ্বর পূজারার জন্য তিন ও অধিনায়ক বিরাট কোহলির জন্য চার নম্বর জায়গা সুরক্ষিত।

মিডিল অর্ডার
অভিজ্ঞ অজিঙ্ক রাহানে, তরুণ হনুমা বিহারী অল রাউন্ডার হার্দিক পাণ্ডিয়া কিংবা রবীন্দ্র জাদেজা ভারতীয় ইনিংসকে ভরসা দিতে পারে কিনা দেখার।

উইকেটরক্ষক
তরুণ ঋষভ পন্থের খেলার সম্ভাবনা সবচেয়ে প্রবল। দলে থাকবেন বাংলার ঋদ্ধিমান সাহাও।

পেসার
জসপ্রীত বুমরা, ইশান্ত শর্মা ও মহম্মদ শামি যে দলে থাকছেন, তা মোটামুটি নিশ্চিত। এই দলে উমেশ যাদবের ঢোকার সম্ভাবনা খুবই ক্ষীণ। তরুণ নভদীপ সাইনিকে রিজার্ভ ক্যাটেগরিতে রাখা হতে পারে বলে খবর।

স্পিনার
রবীন্দ্র জাদেজার পাশাপাশি রবীচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব দলে সুযোগ পাবেন বলে আশা।












Click it and Unblock the Notifications