বিরাট কোহলি না রোহিত শর্মা, কার আধিপত্য কায়েম রাখবে মুম্বই?


 বিরাট কোহলি না রোহিত শর্মা, কার আধিপত্য কায়েম রাখবে মুম্বই?

এ যেন সিঁড়ি ভাঙার অঙ্ক। কখনও এগোচ্ছেন বিরাট কোহলি তো কখনও রোহিত শর্মা। মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের হাই-ভোল্টেজ সিরিজ নির্ণায়ক টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার দুই রথির দ্বৈরথও মুখ্য আকর্ষণ হতে চলেছে ক্রিকেট প্রেমীদের কাছে।

রোহিতের রান

রোহিতের রান

টিম ইন্ডিয়ার হয়ে ৯৫টি টি-টোয়েন্টি ইনিংসে ২৫৬২ রান করেছেন ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মা। এই ফর্ম্যাটে ৪টি আন্তর্জাতিক শতরানও রয়েছে তাঁর।

বিরাট কোহলির রান

বিরাট কোহলির রান

ভারতের হয়ে ৬৯টি টি-টোয়েন্টি ইনিংসে ২৫৬৩ রান রয়েছে বিরাট কোহলির। এই ফর্ম্যাটে ২৩টি আন্তর্জাতিক অর্ধশতরান রয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়কের। যা বিশ্ব তালিকার শীর্ষে।

এক রান দূরে রোহিত

এক রান দূরে রোহিত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রাহকের বিশ্ব তালিকায় এই মুহূর্তে শীর্ষ স্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মা, আর মাত্র এক রান করলেই বিরাটকে ধরে ফেলবেন। ২ রান করলে শীর্ষ স্থান দখল করবেন হিটম্যান।

পারবেন কী হিটম্যান?

পারবেন কী হিটম্যান?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচে রোহিত শর্মার ব্যাট শান্ত থেকেছে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৯৪ ও ১৯ রান করে রোহিতের আগে চলে যান বিরাট। তৃতীয় ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক ব্যর্থ হলে এবং সহ-অধিনায়কের ব্যাট ঝলসে উঠলে পাশা পাল্টে যেতে পারে আবারও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+