টিম ইন্ডিয়ার সহকারি কোচদের নাম ঘোষণা বৃহস্পতিবার

টিম ইন্ডিয়ার সহকারি কোচ কে হবেন, তা জানা যাবে বৃহস্পতিবার, চলছে প্রক্রিয়া।

রবি শাস্ত্রীকেই আরও একবার টিম ইন্ডিয়ার হেড কোচ বাছার পর দলের সহকারি কোচ নির্বাচনের প্রক্রিয়াও শুরু হয়েছে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ বাছাইয়ের কাজ শুরু করেছে এমএসকে প্রসাদ নেতৃত্বাধীন বিসিসিআই-র নির্বাচন কমিটি। এই তিন বিভাগে চাকরি পাওয়ার দৌড়ে এগিয়ে কে, কবে প্রকাশ হবে সফল প্রার্থীদের নাম, তা এক নজরে দেখে নেওয়া যাক।

ব্যাটিং

ব্যাটিং

এখনও পর্যন্ত যা খবর, টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচের চাকরি হারাতে চলেছেন সঞ্জয় বাঙ্গার। বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের ব্যাটিং ব্যর্থতার দায় তাঁর ঘাড়ে চাপানো হয়েছে। বাঙ্গারের পরিবর্তে টিম ইন্ডিয়ার নতুন ব্যাটিং কোচ হতে পারেন ভারতের প্রাক্তন ওপেনার বিক্রম রাঠোর।

বোলিং

বোলিং

ভরত অরুণের কোচিং-এ বিশ্বকাপে জসপ্রীত বুমরা, মহম্মদ শামিদের পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট বোর্ডের মনে ধরেছে বলেই শোনা যাচ্ছে। তাই তিনি টিম ইন্ডিয়ার বোলিং কোচের চাকরি টিকিয়ে রাখতে পারেন বলে খবর।

ফিল্ডিং

ফিল্ডিং

এখনও পর্যন্ত যা খবর, টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচের পদে আর শ্রীধরের চাকরি পাকা থাকতে পারে। আর শ্রীধরের কাজে সন্তুষ্ট প্রধান কোচ রবি শাস্ত্রী থেকে টিম ম্যানেজমেন্ট।

কবে ঘোষণা

কবে ঘোষণা

বিসিসিআই সূত্রে খবর, সোমবার থেকে টিম ইন্ডিয়ার সহকারি কোচ নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দলের কোন বিভাগে কে কোচ হচ্ছেন, তা বিসিসিআই বৃহস্পতিবার জানাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+