কেকেআরের নেতৃত্ব ছেড়েও রানে না ফেরা কার্তিককে কেন বাদ দেওয়া প্রয়োজন?
কেকেআরের নেতৃত্ব ছেড়েও রানে না ফেরা কার্তিককে কেন বাদ দেওয়া প্রয়োজন?
আইপিএল ২০২০-এর শুরু থেকেই রানের বাইরে থাকা দীনেশ কার্তিকের ব্যাটিংয়ের জন্য ইতিমধ্যে কেকেআরের অধিনায়কত্ব ছেড়েছেন। তা সত্ত্বেও শান্ত থেকেছে দেশের অন্যতম সেরা উইকেটরক্ষকের ব্যাট। তা যে খুব একটা ভাল সংকেত নয়, টের পাচ্ছেন কেকেআর প্রেমীরা। সঙ্গে প্রশ্ন জাগছে, তবে কি এবার দল থেকেই বাদ পড়বেন ডিকে। সেটাই স্বাভাবিক।

চলতি আইপিএলে কার্তিকের পারফরম্যান্স
কেকেআরের ব্যাটিং বিভাগের অন্যতম ভরসা দীনেশ কার্তিক চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ১৬৯ রান করেছেন। টুর্নামেন্টে তাঁর সর্বোচ্চ স্কোর ৫৮। উইকেটের পিছনে দাঁড়িয়ে ৫টি ক্যাচ নিয়েছেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক।

সিএসকে-র বিরুদ্ধে ২১
সিএসকে-র বিরুদ্ধে কেকেআরের জার্সিতে ছয় নম্বরে ব্যাট করতে নেমে ১০ বলে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেন দীনেশ কার্তিক। যদিও তা দলের খুব একটা প্রয়োজনে আসেনি।

অধিনায়কত্ব ছাড়েন কার্তিক
দীনেশ কার্তিকের নেতৃত্বে গত আইপিএলে মাত্র ৬টি ম্যাচ জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএলেও এখনও পর্যন্ত বিশেষ কিছু করে দেখাতে পারেনি শাহরুখ খানের দল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আজকের ম্যাচ না জিতলে টুর্নামেন্ট থেকে ছিটকেও যেতে পারে নাইট শিবির। এমন এক পরিস্থিতিতে টুর্নামেন্টের মাঝপথে কেকেআরের অধিনায়কত্ব ইয়ন মর্গ্যানের হাতে ছেড়ে দিয়েছিলেন দীনেশ কার্তিক।

বাদ পড়বেন ডিকে
আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে ভাল কিছু করে দেখাতে ব্যর্থ হয়েছেন দীনেশ কার্তিক। তাঁর ব্যাটিং সেই পুরনো আত্মবিশ্বাস খুঁজে পাওয়া যায়নি। তাই অবশিষ্ট এক ম্যাচে তাঁকে বাদ দিয়েই দল সাজাতে পারে কেকেআর।

কার্তিকের পরিবর্ত কে
চলতি আইপিএলে কেকেআরের জার্সিতে এখনও পর্যন্ত একটি ম্যাচ খেলা নিখিল নায়েক উইকেটরক্ষক হিসেবে দলে দীনেশ কার্তিকের পরিবর্ত হতে পারেন। যদিও আইপিএলে চার ম্যাচ খেলার সুযোগ পেয়েও ৩১ রানের বেশি করতে পারেননি মহারাষ্ট্রের এই ক্রিকেটার।












Click it and Unblock the Notifications