মহেন্দ্র সিং ধোনিকে বাইরে রাখলে টিম ইন্ডিয়ার উইকেটরক্ষকের দৌড়ে থাকবেন কাঁরা

মহেন্দ্র সিং ধোনিকে বাইরে রাখলে টিম ইন্ডিয়ার উইকেটরক্ষকের দৌড়ে থাকবেন কাঁরা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য় ঘোষিত ভারতীয় ক্রিকেট দল থেকে মহেন্দ্র সিং ধোনির নাম বাইরে রাখা হয়েছে। ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ককে বাদ দেওয়া হয়নি বলে বিসিসিআই দাবি করলেও, এই সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেটে ধোনি যুগের অবসান দেখছেন অনেকে। তেমনটা যদি ঘটে, তবে এমএসের পর টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক হওয়ার দৌড়ে কাঁরা থাকবেন, তা এক নজরে দেখে নেওয়া যাক।

ঋষভ পন্থ

ঋষভ পন্থ

২১ বছরের এই উইকেটরক্ষককে বর্তমানে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত বলা হচ্ছে। মহেন্দ্র সিং ধোনির যোগ্য উত্তরসূরি হিসেবে ঋষভ পন্থকেই দেখছে বিসিসিআই। ক্রিকেটের সব ফর্ম্যাটে তাঁকে আরও বেশি খেলাতে চাইছেন নির্বাচকরা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সফর, বিশ্বকাপ ও ওয়েস্ট ইন্ডিজ সফরে পন্থের পারফরম্যান্স টিম ইন্ডিয়ায় তাঁকে কার্যত অপরিহার্য করে তুলেছে।

ঋদ্ধিমান সাহা

ঋদ্ধিমান সাহা

২০১৪ সালে ভারতীয় টেস্ট ক্রিকেট দল থেকে সরে দাঁড়ান মহেন্দ্র সিং ধোনি। তারপর থেকে টেস্টে টিম ইন্ডিয়ার জার্সিতে উইকেটের পিছনে প্রায় নিয়মিত হয়ে যান বাংলার ঋদ্ধিমান সাহা। টপ ফর্মে থাকার সময়ই চোটের কারণে প্রায় ১৮ মাস ক্রিকেটের বাইরে চলে যান ৩৪ বছরের ঋদ্ধি। তাঁর পরিবর্তে জাতীয় দলে নিজের পা প্রায় শক্ত করে নিয়েছেন ঋষভ পন্থ।

সঞ্জু স্যামসন

সঞ্জু স্যামসন

সাদা বলের ক্রিকেটে যে ক্রিকেটার ঋষভ পন্থ চ্যালেঞ্জের সামনে ফেলতে পারেন, তিনি ২৪ বছরের সঞ্জু স্যামসন। আইপিএলে চুটিয়ে খেললেও এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার জার্সিতে সেভাবে পরীক্ষিত হননি কেরলের এই ক্রিকেট তারকা। তবে লিস্ট এ ক্রিকেটে সঞ্জু স্যামসনের পারফরম্যান্স খুব শীঘ্র তাঁর জন্য টিম ইন্ডিয়ার দরজা খুলে দিতে পারে।

ইশান কিষাণ

ইশান কিষাণ

২১ বছরের ইশান কিষাণ ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে উইকেটের পিছনে দাঁড়ানোর যোগ্য দাবিদার। আইপিএল ও লিস্ট এ ক্রিকেটে ইশানের পারফরম্যান্স নির্বাচকদের আকর্ষণ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+