বিরাটের ছেড়ে যাওয়া সিংহাসনে বসবেন কে? টেস্ট অধিনায়ক হিসেবে উঠে আসছে যাঁর নাম
বিরাট কোহলির ছেড়ে যাওয়া সিংহাসনে বসবেন কে? ভারতের সফলতম টেস্ট ক্যাপ্টেনের ইস্তফার পর সেই প্রশ্নটাই বারবার ঘুরে ফিরে আসছে। বিসিসিআই কাকে বেছে নেবে ভারতীয় টেস্ট দলের পরবর্তী অধিনায়ক হিসেবে?
বিরাট কোহলির ছেড়ে যাওয়া সিংহাসনে বসবেন কে? ভারতের সফলতম টেস্ট ক্যাপ্টেনের ইস্তফার পর সেই প্রশ্নটাই বারবার ঘুরে ফিরে আসছে। বিসিসিআই কাকে বেছে নেবে ভারতীয় টেস্ট দলের পরবর্তী অধিনায়ক হিসেবে? বিরাটের হঠাৎ ইস্তফার পর সর্বত্রই একটাই আলোচনা- ভারতের টেস্ট ক্যাপ্টেনও কি এবার রোহিত শর্মা, নাকি অন্য কারও কাঁধে বর্তাবে গুরুদায়িত্ব?

সম্প্রতি টি-টোয়েন্টি ও একদিনের আন্তর্জাতিকে রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই। শাস্ত্রী-বিরাট যুগের অবসানে সীমিত ওভারের ক্রিকেটে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দ্রাবিড়-রোহিতরাজ। সেই সূত্র ধরেই বিরাটের পরবর্তী টেস্ট ক্যাপ্টেন হিসেবে উঠে আসছে মুম্বইকর রোহিতের নাম। সিংহভাগ ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন, রোহিতর কাঁধেই এবার উঠতে চলেছে টেস্ট ক্যাপ্টেন্সির গুরুদায়িত্ব।
অর্থাৎ তিন ফর্ম্যাটেই সেই এক অধিনায়কের ফর্মুলায় ফিরতে চলেছে ভারত। বিরাট কোহলি টেস্ট ক্যাপ্টেন্সি থেকে সরে যাওয়ার পর সেই সম্ভাবনা উজ্জ্বল। রোহিত শর্মার মাথাতেই বসতে চলেছে তিন ফর্ম্যাটের অধিনায়কত্বের তাজ। টি-টোয়েন্টি ক্যাপ্টেন্সির পর তাঁকেই আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ৫০ ওভারের ক্রিকেট অধিনায়ক বেছে নিয়েছিল বিসিসিআই। কিন্তু ৫০ ওভারের ক্রিকেটে পূর্ণ সময়ের অধিনায়ক নির্বাচিত হওয়ার পরই চোট তাঁকে সিরিজ থেকে সরিয়ে দেয়। তার জায়গায় এই সিরিজে একদিনের আন্তর্জাতিকে অধিনায়ক নির্বাচিত হল কে এল রাহুল।
এখন বিরাট কোহলি টেস্ট টিমের অধিনায়কত্ব ছাড়ার পর সেই রোহিতের নামই উঠে আসছে পরবর্তী অধিনায়ক হিসেবে। যদিও রোহিতের বয়স একটা ফ্যাক্টর। এখন রোহিত ৩৪। কিন্তু বিরাট চলে যাওয়ার পর রোহিত ছাড়া তেমন বিশ্বস্ত নাম এই মুহূর্তে নেই ভারতীয় ক্রিকেটে। রোহিত এই মুহূর্তে ব়্যাঙ্কিংয়েও এগিয়ে রয়েছেন। পরবর্তী ক্ষেত্রে কে এল রাহুল টেস্ট টিমের ক্যাপ্টেন হতে পারেন।
আর এক্ষেত্রে ঋষভ প্যান্ট বা শ্রয়াস আইয়ার হতে পারে ভবিষ্যৎ ক্যাপ্টেন। তাদের বয়স কম। পরিণত হওয়ার পাশাপাশি তাদের আগে নিয়মিত সদস্য হতে হবে ভারতীয় টেস্ট দলের। এর মাঝে বুমরার নামও উঠছে। কারণ তাঁকে একদিনের সিরিজের সহ অধিনায়ক বেছে নিয়েছে বোর্ড। ফলে সেই নিরিখে তাঁর নামও আলোচনায় থাকবে। এছাড়া অন্য নাম আপাতত ভাবনায় নেই। সবদিক বিচারে এগিয়ে রোহিতই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোহলি আর ২০-২০ ফর্ম্যাটে অধিনায়কত্ব করবেন না বলে আগাম ঘোষণা করে দিয়েছিলেন কোহলি। তারপর বিশ্বকাপে ব্যর্থতার পর তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দেন। তারপর ওয়ানডে-র অধিনায়কের পদ থেকে বোর্ড তাঁকে সরিয়ে দেয়। বিরাট টি-টোয়েন্টি ক্রিকেটের ক্যাপ্টেন্সি থেকে সরে যাওয়ার পর বোর্ড মনে করছিল, সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক এবং টেস্ট অধিনায়ক হিসেবে পৃথক ব্যক্তিকে চেয়েছিল। কিন্তু বিরাট কোহলি টেস্ট ক্যাপ্টেন থেকে সরে দাঁড়িয়ে বিসিসিআইকে নতুন চ্যালেঞ্জ দিলেন। অর্থাৎ ভারতীয় ক্রিকেটে সম্ভবত শুরু হতে চলেছে রাহুল-রোহিত জমানা।












Click it and Unblock the Notifications