Next BCCI Secretary: কে হবেন জয় শাহের উত্তরসূরি? কবে হবে সচিব পদে নির্বাচন? রইল বিরাট আপডেট
গত পয়লা ডিসেম্বর আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জয় শাহ। ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব পদ এখন খালি রয়েছে। কিন্তু জয় শাহের উত্তরসূরি কে হবেন তা নিয়ে চলছে জোর জল্পনা। কারণ বিসিসিআই-র নতুন সংবিধান অনুসারে সচিবের হাতেই যাবতীয় ক্ষমতা দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে সচিব পদ দীর্ঘদিন খালি থাকলে বিসিসিআইয়ের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হতে পারে তবে নতুন সংবিধান অনুসারে ৪৫ দিনের মধ্যে নতুন সচিব নির্বাচন করা উল্লেখ আছে ।এই পরিস্থিতিতে নতুন বছরের শুরুতে সচিব পদে নির্বাচন হতে পারে। তবে ইলেকশন না হলে সিলেকশন হওয়ার সম্ভাবনাই বেশি। আগামী বছর সেপ্টেম্বর মাসে বোর্ডের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। ফলে নতুন সচিব যেই আসবেন তাঁর কার্যকালের মেয়াদ হবে নয় মাস।

তবে একাধিক জাতীয় স্তরের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে এখনও পর্যন্ত বোর্ডের অনুমোদিত রাজ্য সংস্থাগুলি কাছেই সচিব নির্বাচনের জন্য কোনরকম তথ্য এসে পৌঁছায়নি। জয় শাহ আইসিসি চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সচিব নিয়ে জল্পনা শুরু হয়েছিল। প্রাথমিক ভাবে দৌড়ে এগিয়েছিলেন দিল্লি ক্রিকেট বোর্ডের কর্তা তথা অরুণ জেটলির পুত্র রোহান জেটলি।
তবে বর্তমানে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিবের নাম ভাসছে এই পদের জন্য পাশাপাশি নাম উঠে আসছে বর্তমান যুগ্ম সচিব তথা আসাম ক্রিকেট বোর্ডের কর্তা দেবজিৎ সাইকিয়ার। একই সঙ্গে আইপিএল গভর্নিং কাউন্সিলর চেয়ারম্যান অরুণ ধূমল বোর্ডের পরবর্তী সচিব হতে পারেন। তবে কোন নামই এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।
বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের বেশিরভাগ কর্তায় দুবাইতে রয়েছেন সেখানে নৈশভোজের আয়োজন করেছেন জয় শাহ। ফলে নতুন বছরের শুরুতে এজিএম ডাকতে পারে বিসিসিআই সেখানেই সচিব পদের নির্বাচন।












Click it and Unblock the Notifications