IPL: রোহিতকে টেক্কা ধোনির, আইপিএলের সেরা একাদশে জায়গা পেলেন কারা?
সিএসকের জার্সিতে পাঁচবার আইপিএল জিতেছেন। বিগত দেড় দশকে আইপিএলের সেরা অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। ওয়াসিম আক্রম, ম্যাথু হেডেন, টম মুডি, ডেল স্টেইন এবং ৭০ জন সাংবাদিক মিলে আইপিএলের সর্বকালের সেরা দল বাছাই করেছেন। সেই প্যানেলই ২০০৮ সাল থেকে শুরু হওয়া বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট লিগের সর্বকালীন সেরা একাদশ বাছতে গিয়ে মাহিকেই সেই দলের নেতা হিসাবে বেছে নিয়েছেন।
২০০৮ সালে শুরু হয়েছিল আইপিএল। তার ১৬ বছর পূর্ণ করছে এ বারই। এই দলের অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে ধোনিকেই। তিনি পাঁচটি ট্রফি জিতেছেন এবং তাঁর দল চেন্নাই সুপার কিংস সাফল্যের বিচারে সবার উপরে।

এরপর বিগত কয়েক মাসে এমএস ধোনির আইপিএল ২০২৪-এ খেলা বা না খেলা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছিল। অনেকেই এই নিয়ে জল্পনা শুরু করে ছিলেন। কিন্তু, এখন সে সব কিছুর অবসান ঘটেছে। কারণ ধোনিকে রেখেই ২০২৪ সালের আইপিএলের দল সাজিয়েছে সিএসকে।
এমনকি আসন্ন আইপিএলের মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এবারও আইপিএলে দেখা যাবে মাহি ম্যাজিক। যা বিগত দেড় দশক ধরে দেখে আসছেন ক্রিকেট প্রেমীরা।
IND vs ENG: যশস্বীর ২০০, অভিষেক টেস্টেই জোড়া অর্ধশতরান সরফরাজের, রেকর্ডের ছড়াছড়ি রাজকোটে
আইপিএল সেরা একাদশ- ম্যাথু হেডেন, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, সুরেশ রায়না, এমএস ধোনি(অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, রবী্দ্র জাদেজা, রশিদ খান, লাসিথ মালিঙ্গা, জসপ্রীত বুমরাহ।












Click it and Unblock the Notifications