বিরাট কোহলিকে জবাব দিলেন 'গুড ম্যান' কেন উইলিয়ামসন, জুটিতে মজে নেট দুনিয়া

বিরাট কোহলিকে জবাব দিলেন 'গুড ম্যান' কেন উইলিয়ামসন, জুটতে লুটি সোশ্যাল মিডিয়া

বাইশ গজে চিরশত্রু টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি এবং নিউজিল্যান্ডের নেতা কেন উইলিয়ামসনের ব্যক্তিগত জীবনে বন্ধুত্ব কতটা নিবিড়, তা প্রমাণ হল আরও একবার। করোনা ভাইরাসের জেরে লকডাউনে ঘরে বসে কেনের উদ্দেশে দুর্দান্ত বার্তা দিলেন ভিকে। তার জবাবও দিলেন কিউয়ি অধিনায়ক। যুযুধান দুই পক্ষের বন্ধুত্বে মুগ্ধ সোশ্যাল মিডিয়া।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে শুরু

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে শুরু

বিরাট কোহলির নেতৃত্বে ২০০৮-র অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। টুর্নামেন্টের সেমিফাইনালে কেন উইলিয়ামসন নেতৃত্বাধীন নিউজিল্যান্ডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল টিম ইন্ডিয়ার। সেই থেকেই বিশ্ব ক্রিকেটের বর্তমান দুই রথির মধ্যে সম্পর্ক নিবিড় হয়। যা এখনও বিদ্যমান।

বিরাট বনাম কেন

বিরাট বনাম কেন

২০০৮-র অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারত। সেখান থেকেই দুই দলের অধিনায়ক বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের মধ্যে অঘোষিত প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। ২০১৯-র ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে হারায় কেন উইলিয়ামসনের কিউয়ি শিবির। হিসেব যেন সমান সমান হয়। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি সিরিজে ওয়াশ আউট করলেও ওয়ান ডে ও টেস্ট সিরিজে ধুয়েমুছে সাফ হয় ভারত।

ভালো মানুষ

মাঠে যতই শত্রুতা থাক, ব্যক্তিগত জীবনে কেন উইলিয়ামসন যে তাঁর প্রিয় বন্ধু, তা জানান দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। করোনা ভাইরাসের জেরে লকডাউনে ঘরে বসে থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ায় পিছন থেকে তোলা তাঁর ও কেনের পাশাপাশি হেঁটে যাওয়ার এক ছবি পোস্ট করেছেন ভিকে। লিখেছেন, তাঁদের মধ্যে হওয়া কথাগুলি তিনি পছন্দ করেন। কেনকে 'ভালো মানুষ' বলে সম্মান দিয়েছেন বিরাট।

কেনের জবাব

কেনের জবাব

বিরাট কোহলির এই পোস্টের জবাব দিয়েছেন কেন উইলিয়ামসন। পরিবর্তে টিম ইন্ডিয়ার অধিনায়ককেও ভালো মানুষ বলেছেন কিউয়ি দলের নেতা। বলেছেন, এরকম আরও কথোপকথনের অপেক্ষায় রয়েছেন তিনি। শেষে মসকরা করে কেন বলেছেন যে দু-জনের কে লম্বা, তাও বোঝার চেষ্টা করছেন তিনি। মসকরার পাল্টা জবাব মসকরার মাধ্যমে দিয়ে নিজেকেই লম্বা বলে দাবি করেছেন বিরাট কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+