Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: চিপকে আইপিএলের উদ্বোধনী মঞ্চে ন‌তুন সঞ্চালিকার অভিষেক, কে এই শেফালি বাগ্না?

প্রতিবারই আইপিএলের মঞ্চে অভিষেক ঘটে একাধিক নতুন ক্রিকেটারের। আইপিএলের মঞ্চকে ব্যবহার করেই অনেক ক্রিকেটার অখ্যাত থেকে রাতারাতি তারকা হয়ে যান। আইপিএল শুরু নতুন ক্রিকেটারদেরই অভিষেকের মঞ্চ নয়। একইসঙ্গে মাঠের বাইরেও ভিন্ন পেশার মানুষদেরও অভিষেক ঘটে আইপিএলের মধ্য দিয়ে। ঠিক যেমনটা হল শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে।

উদ্বোধনী ম্যাচে দক্ষিণী যুদ্ধের আগে শুক্রবার আইপিএল শুরুর অনুষ্ঠান মাতিয়ে দিলেন অক্ষয় কুমার থেকে টাইগার শ্রফ, সোনু নিগম থেকে এআর রহমান। কিন্তু একঝাঁক নক্ষত্রের মধ্যেই বুম হাতে নজর কাড়লেন আরও একজন। তিনি শেফালি বাগ্না। আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালিকরা ভূমিকায় দেখা গেল শেফালিকে।

ক্রিকেট মাঠে মহিলা সঞ্চালিকাদের উপস্থিতি নয়। মন্দিরা বেদী থেকে মায়ান্তি লাঙ্গার বা সঞ্জনা গণেশনদের দেখা গিয়েছে এর আগে বুম হাতে। এবারের আইপিএল ক্রিকেট দুনিয়া দেখল নতুন এক সঞ্চালিকার আত্মপ্রকাশ। বুম হাতে শেফালি কিন্তু নজর কাড়লেন আইপিএলের অভিষেক মঞ্চেই। কিন্তু কে এই শেফালি?

শেফালি বাগ্গা পেশায় একজন সাংবাদিক এবং টিভি অ্যাঙ্কার। ১৯৯৪ সালের ১ জুলাই দিল্লিতে জন্মগ্রহণ করেন শেফালি। এরপর বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কেরিয়ার তৈরি করেন। এরআগে একাধিক ক্রিকেট টুর্নামেন্টে সঞ্চালিকার ভূমিকা সামলেছেন। তবে প্রথমবার আইপিএলে আত্মপ্রকাশ করলেন।

এরআগে শ্রীলঙ্কার লেজেন্ডস ক্রিকেট ট্রফিতে সঞ্চালিকার কাজ সামলেছেন। এমনকি ২০১৯ সালে বিগ বস শো-তেও ছিলেন শেফালি। যদিও সোশ্যাল মিডিয়ায় অনেকেই আইপিএলে তাঁর সঞ্চালনার সমালোচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালিকা শেফালি, সোনু নিগম এবং এআর রহমানের নাম ঘোষণার আগে ভারতের অগ্রগতি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে সুন্দরভাবে বর্ণনা করেন। বলা হয়, বর্তমান ভারত শুধুমাত্র চাঁদ দেখে 'করবা চউথ' পালন করে না। চাঁদের দক্ষিণ মেরুতেও অভিযান চালায়।


উদ্বোধনী অনুষ্ঠানের সূচনাটা হল স্যারে জাহাঁসে আচ্ছার মধ্য দিয়ে। অক্ষয় কুমার ও টাইগার শ্রফ একসঙ্গে মঞ্চে অবতরণ করলেন জাতীয় পতাকাকে হাতে নিয়ে। তারপরই শুরু দুই বলিউড তারকার ধামাকাদার পারফরম্যান্স। কানায় কানায় পূর্ণ চিপকে জয় জয় শিবশঙ্করের তালে ঝড় তুলে দিলেন টাইগার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+