২০০৮ থেকে এখনও পর্যন্ত আইপিএলে কমলা টুপি জেতা ব্যাটসম্যান তালিকা দেখে নেওয়া যাক
২০০৮ থেকে এখনও পর্যন্ত আইপিএলে কমলা টুপি জেতা ব্যাটসম্যান তালিকা দেখে নেওয়া যাক
কথায় আছে, টি-টোয়েন্টি নাকি ব্যাটসম্যানদের ফর্ম্যাট। সে কথা সত্যি করে বিশ্বের বাঘা বাঘা বোলারদের শাসন করে আইপিএলে প্রচুর রান করেছেন ব্যাটসম্যান। সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে কেএল রাহুলরা ব্যাট হাতে দাগ কেটে গিয়েছেন কোনও না কোনও আইপিএল। সেই সব ব্যাটসম্যানদের তালিকায় নজর রাখা যাক।

২০২০ সালে রাহুল
সদ্য শেষ হওয়া আইপিএলে সবচেয়ে বেশি রান করেছেন কেএল রাহুল। ১৪ ম্যাচ খেলে ৬৭০ রান করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক। একটি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে।

২০১৯ সালে ওয়ার্নার
২০১৯ সালের আইপিএলে কমলা টুপি পড়েছিলেন ডেভিড ওয়ার্নার। ১২ ম্যাচ খেলে একটি শতরান সহ ৬৯২-তে থেমেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক।

২০১৮ সালে কেন
২০১৮ সালের আইপিএলে ৭৩৫ রান এসেছিল নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক হয়েছিলেন তিনি।

২০১৭ সালে ওয়ার্নার
২০১৭ সালের আইপিএলে একটি সেঞ্চুরি সহ ৬৪১ রান করেছিলেন ডেভিড ওয়ার্নার। সেবার কমলা টুপি জিতেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক।

২০১৬ সালে বিরাট
২০১৬ সালের আইপিএলে ৯৭৩ রান করে রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি। সেবার আরসিবি অধিনায়কের ব্যাট থেকে চারটি শতরান এসেছিল। এত রান এখনও পর্যন্ত আইপিএলে আর কোনও ব্যাটসম্যান করতে পারেননি।

২০১৫ সালে ওয়ার্নার
২০১৫ সালের আইপিএলে ৫৬২ রান করেছিলেন ডেভিড ওয়ার্নার। সেবার টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাকও তিনিই হয়েছিলেন।

২০১৪ সালে উথাপ্পা
২০১৪ সালের আইপিএল চ্য়াম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। জয়ী দলের হয়ে ৬৬০ রান করা রবিন উথাপ্পা টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক হয়েছিলেন।

২০১৩ সালে হাসি
২০১৩ সালে কমলা টুপি জেতা অস্ট্রেলিয় ব্যাটসম্যান মাইক হাসি চেন্নাই সুপার কিংসের জার্সিতে ৭৩৩ রান করেছিলেন।

২০১২ সালে গেইল
একটি সেঞ্চুরি সহ ৭৩৩ রান করেছিলেন ক্যারিবিয়ান লেজেন্ড ক্রিস গেইল। আরসিবি-র জার্সিতে সেবার কমলা টুপি জিতেছিলেন 'ইউনিভার্স বস'।

২০১১ সালে গেইল
২০১১ সালের আইপিএলে কমলা টুপি জিতেছিল ক্রিস গেইল। দুটি সেঞ্চুরি সহ সেবার ওয়েস্ট ইন্ডিজ গ্রেটের ব্যাট থেকে ৬০৮ রান এসেছিল।

২০১০ সালে সচিন
কিংবদন্তি সচিন তেন্ডুলকর ২০১০ সালের আইপিএলে ৬১৮ রান করেছিলেন। তিনি সেবার টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক হয়েছিলেন।

২০০৯ সালে হেডেন
২০০৯ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে ৫৭২ রান এসেছিল ম্যাথু হেডেনের ব্যাট থেকে। সেবার কমলা টুপি জিতেছিলেন অস্ট্রেলিয় ব্যাটসম্যান।

২০০৮ সালে মার্শ
অস্ট্রেলিয় ব্যাটসম্যান শন মার্শ ২০০৮ সালের আইপিএলে ৬১৬ রান করে কমলা টুপি জিতেছিলেন। আইপিএলের প্রথম শতরানও এসেছিল তাঁর ব্যাট থেকে।












Click it and Unblock the Notifications