আইপিএল ২০২০ : কমলা ও বেগুনি টুপি জয়ের লড়াইয়ে এগিয়ে রয়েছেন কোন কোন ক্রিকেটার

আইপিএল ২০২০ : কমলা ও বেগুনি টুপি জয়ের লড়াইয়ে এগিয়ে রয়েছেন কোন কোন ক্রিকেটার

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। টুর্নামেন্টে ইতিমধ্যেই বেশকিছু নজরকাড়া পারফরম্যান্স প্রত্যক্ষ করেছেন ক্রিকেট প্রেমীরা। কমলা ও বেগুনি টুপি জয়ের দাবিদার হিসেবে উঠে এসেছে অনেকগুলি নাম। সেই নামগুলি দেখে নেওয়া যাক। জেনে নেওয়া যাক টুর্নামেন্টের অন্যান্য পরিসংখ্যান।

কমলা টুপি জয়ের দাবিদার কারা

কমলা টুপি জয়ের দাবিদার কারা

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে ৩৮৭ রান করেছেন কেএল রাহুল। টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বাধিকর রান সংগ্রাহক কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কমলা টুপি জয়ের লড়াইয়ে সবার আগে রয়েছেন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মায়াঙ্ক আগরওয়াল চলতি আইপিএলে এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে ৩৩৭ রান করেছেন।

বেগুনি টুপি জয়ের দাবিদার কারা

বেগুনি টুপি জয়ের দাবিদার কারা

চলতি আইপিএলে এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে ১৭টি উইকেট নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের কাগিসো রাবাডা। চলতি টুর্নামেন্টে বেগুনি টুপি জয়ের প্রধান দাবিদার তিনি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট টুর্নামেন্টে এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে ১১টি করে উইকেট নিয়েছেন।

সবচেয়ে বেশি শতরান

সবচেয়ে বেশি শতরান

চলতি আইপিএলে এখনও পর্যন্ত দুটি শতরান হয়েছে। কিংস ইলেভে পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল ও ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের ব্যাট থেকে দুটি শতরান এসেছে।

সবচেয়ে বেশি অর্ধশতরান

সবচেয়ে বেশি অর্ধশতরান

আইপিএল ২০২০-তে সবচেয়ে বেশি অর্ধশতরান করেছেন কেএল রাহুল, ফাফ ডুপ্লেসিস, জনি বেয়ারস্টো, দেবদত্ত পাড়িক্কল ও এবি ডিভিলিয়ার্স। প্রত্যেকেই তিনটি করে অর্ধশতরান করেছেন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, রোহিত শর্মা দুটি করে অর্ধশতরান করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+