আইপিএলে সবচেয়ে বেশি শতরান কোন দলের, তালিকার কততম স্থানে কেকেআর?

আইপিএলে সবচেয়ে বেশি শতরান কোন দলের, তালিকার কততম স্থানে কেকেআর?

করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। বর্তমান পরিস্থিতিতে আদৌ এই টুর্নামেন্ট হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তারই ফাঁকে দেখে নেওয়া যাক, আইপিএলে সবচেয়ে বেশি শতরানের মালিক কোন দল। তালিকার কততম স্থানে রয়েছে কেকেআর।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অথচ টুর্নামেন্টে ১৩টি শতরান রয়েছে তাদের নামের পাশে। যা সব দলের মধ্যে সর্বাধিক। পাঁচ, চার ও তিনটি শতরান করেছেন যথাক্রমে বিরাট কোহলি, ক্রিস গেইল ও এবি ডিভিলিয়ার্স।

কিংস ইলেভেন পাঞ্জাব

কিংস ইলেভেন পাঞ্জাব

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। আইপিএলে ১১টি শতরান রয়েছে এই দলের। দুটি শতরান করেছেন দক্ষিণ হাশিম আমলা। ১টি করে শতরান করেছেন ক্রিস গেইল, বীরেন্দ্র শেহওয়াগ, শন মার্শ, মাহেলা জয়াবর্ধনে, ঋদ্ধিমান সাহা, পল ভালথাট্টি, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড মিলার ও কেএল রাহুল।

চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংস

৮টি শতরান নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। দুটি করে শতরান করেছেন মুরলী বিজয় ও শেন ওয়াটসন। একটি করে শতরান করেছেন মাইকেল হাসি, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু ও ব্রেন্ডন ম্যাকুলাম।

দিল্লি ক্যাপিটলস

দিল্লি ক্যাপিটলস

একবারও আইপিএল না জেতা দিল্লি ক্যাপিটলসের ঝুলিতেও রয়েছে আটটি শতরান। দুটি শতরান করেন ডেভিড ওয়ার্নার। একটি করে শতরান করেন এবি ডিভিলিয়ার্স, বীরেন্দ্র শেহওয়াগ, কেভিন পিটারসন, কুইন্টন ডি কক, সঞ্জু স্যামসন ও ঋষভ পন্থ।

রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালস

আইপিএলের প্রথম সংস্করণের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের ঝুলিতে রয়েছে ৬টি শতরান। ২টি করে শতরান করেছেন অজিঙ্ক রাহানে, শেন ওয়াটসন। একটি করে শতরান করেন ইউসুফ পাঠান ও সঞ্জু স্যামসন।

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স

আইপিএলের সফলতম দলের ঝুলিতে রয়েছে ৪টি শতরান। একটি করে শতরান রয়েছে লেজেন্ড সচিন তেন্ডুলকর, সনত জয়সূর্য, রোহিত শর্মা ও লেন্ডেল সিমন্সের।

সানরাইজার্স হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ

একবারের আইপিএল জয়ী সানরাইজার্স হায়দরাবাদের ঝুলিতে রয়েছে তিনটি শতরান। দুটি শতরান করেছেন ডেভিড ওয়ার্নার। একটি শতরান করেছেন জনি বেয়ারস্টো।

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স

দুই বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এই তালিকার সর্বশেষ স্থানে রয়েছে। আইপিএলের প্রথম সংস্করণের প্রথম ম্যাচে ১৫৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকুলাম। এরপর আর শতরান পায়নি শাহরুখ খানের দল।

সবচেয়ে বেশি শতরান দেওয়া দলের তালিকা

সবচেয়ে বেশি শতরান দেওয়া দলের তালিকা

কলকাতা নাইট রাইডার্স - ৮
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর - ৭
সানরাইজার্স হায়দরাবাদ - ৬
কিংস ইলেভেন পাঞ্জাব - ৬
মুম্বই ইন্ডিয়ান্স - ৫
চেন্নাই সুপার কিংস - ৫
রাজস্থান রয়্যালস - ৪
দিল্লি ক্যাপিটলস - ৩

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+