Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মুখোমুখি ভারত-ইংল্যান্ড, ওভালে পারফরম্যান্সে বিরাটের থেকেও এগিয়ে যে ভারতীয় ব্যাটসম্যান

ওভালে ভারত ও ইংল্যান্ড দলের যে যে ক্রিকেটারের পারফরম্যান্স সবচেয়ে ভাল।

পাঁচ ম্যাচের সিরিজে একটি করে টেস্ট জিতে বসে রয়েছে ভারত ও ইংল্যান্ড। সিরিজের ফয়সলা নির্ধারণের ক্ষেত্রে ওভালে অনুষ্ঠিত হতে চলা চতুর্থ টেস্ট দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্যাচ যে দল জিতবে তারা সিরিজ জয়ের দিকে আরও খানিকটা এগিয়ে যাবে। তার আগে দুই দলের সাম্প্রতিক সদস্য হিসেবে ওভালে ব্যক্তিগত পারফরম্যান্সের নিরিখে এগিয়ে রয়েছেন কারা, তা দেখে নেওয়া যাক।

রানের নিরিখে এগিয়ে রুট

রানের নিরিখে এগিয়ে রুট

ওভালে এখনও পর্যন্ত টেস্টের ব্যাটিং পারফরম্যান্সের নিরিখে দুই দলের মধ্যে এগিয়ে রয়েছেন জো রুট। নিজের কেরিয়ারে এখনও পর্যন্ত এই মাঠে ১৩টি টেস্ট ইনিংস খেলেছেন ইংল্যান্ডের অধিনায়ক। তাঁর ব্যাট থেকে এসেছে ৫৯২ রান। চলতি সিরিজের প্রথম তিন টেস্টে রুটের ব্যাট থেকে শতরান এসেছে। চতুর্থ ম্যাচেও তিনি তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে থাকবে বিশ্ব। চলতি সিরিজে দুই দলের মধ্যে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন ইংল্যান্ডের নেতা। ১২৬.৭৫-র গড়ে ৫০৭ রান এসেছে রুটের ব্যাট থেকে।

ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান

ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান

চলতি ইংল্যান্ড সফরের ভারতীয় দলের সদস্যদের মধ্যে ওভালে টেস্ট রানে বিরাট কোহলিকে টপকে গিয়েছেন কেএল রাহুল। এই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে গত তিনটি ম্যাচ হেরেছে টিম ইন্ডিয়া। ভারতীয় ব্যাটসম্যানদের পারফরম্যান্সও খুব একটা বলার মতো নয়। তবু তারই মধ্যে ভাস্বর কেএল রাহুল। ওভালে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলেছেন। ২০১৮ সালে হওয়া ওই ম্যাচে ১৮৬ রান করেছিলেন রাহুল। যা টিম ইন্ডিয়ার বর্তমান সদস্যদের মধ্যে সেরা। চলতি সিরিজেও রানের নিরিখে ভারতীয় দলে এগিয়ে রয়েছেন কর্ণাটকী। এখনও পর্যন্ত একটি শতরান সহ ২৫২ রান এসেছে কেএলের ব্যাট থেকে। দুই শিবির মিলিয়ে রানের নিরিখে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ভারতীয় ওপেনার।

সবচেয়ে বেশি উইকেট

সবচেয়ে বেশি উইকেট

কেনিংটন ওভালে ইংল্যান্ড দলের বর্তমান সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। এই মাঠে ১৩টি টেস্ট খেলে ৪৪টি উইকেট নিয়েছেন জিমি। ওভালে ২০০৭ সাল থেকে ভারতের বিরুদ্ধে মোট চারটি টেস্ট খেলেছেন অ্যান্ডারসন। মোট ১৮টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। চলতি সিরিজে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ থেকে ১৩টি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। সিরিজের সর্বাধিক উইকেট সংগ্রাহকদের তালিকায় তিনি রয়েছেন তৃতীয় স্থানে। সম পরিমাণ ম্যাচ খেলে ১৬ ও ১৪ উইকেট নিয়ে তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন যথাক্রমে অলি রবিনসন ও জসপ্রীত বুমরাহ।

ভারতীয়দের মধ্যে সেরা

ভারতীয়দের মধ্যে সেরা

ওভালে উইকেট টেস্ট উইকেট অর্জনের নিরিখে ভারতের বর্তমান দলের সদস্যদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন ইশান্ত শর্মা। এ মাঠে টিম ইন্ডিয়ার ফাস্ট বোলারের নামের পাশে রয়েছে ৮ উইকেট। ২০১১ সাল থেকে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট (২০১৪ ও ২০১৮ সালের টেস্ট ম্যাচ অন্তর্ভূক্ত) খেলেছেন ইশু। চলতি সিরিজে খুব একটা ফর্মে নেই দিল্লির ফাস্ট বোলার। ২টি টেস্ট ম্যাচ খেলে ৫টি উইকেট অর্জন করতে তিনি সক্ষম হয়েছেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+