রাজস্থান ম্যাচের ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা ছিল, কী বলছেন কুলদীপ যাদব দেখুন ভিডিও

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচ ২৫ রানের বড় ব্যবধানে জিতে কোয়ালিফায়ার ২ খেলতে শুক্রবার ইডেনেই মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচ ২৫ রানের বড় ব্যবধানে জিতে কোয়ালিফায়ার ২ খেলতে শুক্রবার ইডেনেই মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। এদিন ১৬৯ রান করার পর রাজস্থান থামে ৪ উইকেটে ১৩৪ রানে। তবে একসময়ে মনে হচ্ছিল রাজস্থান ম্যাচ বের করে নেবে অনায়াসেই। যদিও কলকাতার স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে রয়্যালসরা। শেষ সাত ওভারে তোলে মাত্র ৪২ রান। সেখানেই ম্যাচ হেরে বসে। কলকাতার পক্ষে কোন সময়টা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল তা নিয়ে মুখ খুলেছেন নাইট সদস্য কুলদীপ যাদব।

রাজস্থান ম্যাচের ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা ছিল

এদিন টসে হেরে কলকাতা প্রথমে ব্যাট করতে নামে। শুরুতেই সুনীল নারিন, রবীন উথাপ্পা ও নীতীশ রানার উইকেট খুইয়ে দল ধুঁকতে শুরু করেছিল। সেখান থেকে কলকাতাকে টেনে তোলেন অধিনায়ক দীনেশ কার্তিক। ৩৮ বলে ৫২ রানের অববদ্য ইনিংস খেলেন। পরের দিকে আন্দ্রে রাসেল ২৫ বলে বিস্ফোরক ৪৯ রান করেন। কলকাতা ৭ উইকেটে ১৬৯ রান তোলে।

তবে রান তাড়া করতে নেমে ম্যাচ প্রায় বের করে নিয়েছিল রাজস্থান। ৪.১ ওভারের মাথায় কুলদীপের বলে রাহানের কট অ্যান্ড বোল্ড হওয়াই ম্যাচের টার্নিং পয়েন্ট। সেটাই মত কুলদীপ যাদবেরও। তিনি ৪ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নেন। আর সেটাও বিপক্ষ অধিনায়ক ও দলের সবচেয়ে বড় ব্যাটসম্যানের। সেটাই ম্যাচ কলকাতার দিকে ঘুরিয়ে দেয়।

Chinaman @imkuldeep18 shares his thoughts after a brilliant spell and a big win! 😁#KKRvRR #TeesraVaar #KKRHaiTaiyaar #Eliminator pic.twitter.com/UGsGTPlCex
— KolkataKnightRiders (@KKRiders) May 23, 2018

রাহানে াউট হওয়ার পরে শেষ ২৯ বলে রাজস্থান মাত্র ৩৫ রান তোলে। ম্যাচ হারে ২৫ রানে। এবং একইসঙ্গে এবারের মতো আইপিএল থেকে ছিটকে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+