Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: ফাইনালের ফোকাসে দুই অস্ট্রেলিয়ান, মেগা ম্যাচে নজর রাখবেন ২ দলের কোন কোন তারকাদের দিকে?

রবিবার চিপকে আইপিএলের মেগা ফাইনাল ম্যাচে মুখোমুখি কেকেআর-সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলেই তারকার ছড়াছড়ি। এক কথায় স্টার ওয়ার। তবে মূল ফোকাসে দুই অস্ট্রেলিয়ান। প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক। ২০২৪ সালের আইপিএল নিলামে রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে দুই অজি তারকাকে দলে নেয় হায়দরাবাদ ও কেকেআর। ফলে দুই দামি তারকাই থাকবেন আইপিএল ফাইনালের আর্কষণের কেন্দ্রবিন্দুতে। এর পাশাপাশি দুই দলের আর কোন কোন ক্রিকেটারের দিকে নজর রাখবেন? সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদেনে।

কেকেআর দল ওপেনিংয়ে অনেকটাই নির্ভর করবে সুনীল নারিনের উপর। এবার ১৩ ম্যাচে ৪৮২ রান করেছেন নারিন, সঙ্গে একটি শতরান এবং তিনটি অর্ধশতরান করেছেন। ফলে শুরুতেই তাঁর ব্যাটের থেকে বড় রানের প্রত্যাশা রয়েছে নাইটদের। এছাড়া তাঁর চার ওভার বোলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনও পর্যন্ত ১৪ ম্যাচে ১৬ উইকেটে নিয়েছেন নারিন। রবিবার আবার জন্মদিন নারিনের। জন্মদিনটা নিশ্চই স্মরণীয় করে রাখতে চাইবেন ক্যারিবিয়ান তারকা।

KKR Hyderabad

ওপেনিং জুটি ফ্লপ করলে দায়িত্ব নিতে হবে মিডল অর্ডারকে। নাইটদের মিডল অর্ডার নির্ভরশী‌ল দুই আইয়ারের উপর। একজন শ্রেয়স আইয়ার অন্যজন ভেঙ্কটেশ আইয়ার। কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে দুই জনেই ম্যাচ জিতিয়ে দেন। রবিবার দুই আইয়ারের মধ্যে একজনও ব্যাট হাতে ঝড় তুললে কাপ আসতেই পারে কলকাতাতেই।

নাইট দলের অন্যতম স্তম্ভ আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান তারকা ব্যাট-বল উভয় বিভাগেই কেকেআরের বড় ভরসা। বড় শট খেলে দ্রুত যেমন স্কোর বাড়াতে সক্ষম তেমনই গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিতেও পারেন। আর ফিনিশার হিসাবে থাকছেনই রিঙ্কু সিং। এখনও পর্যন্ত রিঙ্কুকে সেইভাবে দরকার হয়নি কেকেআরের। ফাইনালের জন্য সেরা খেলাটা বাঁচিয়ে রেখেছেন রিঙ্কু।

বল হাতে কেকেআরের মূল ভরসা মিচেল স্টার্ক, গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠেছেন। বড় তারকা সবসময় বড় মঞ্চে জ্বলে ওঠেন। এটাই প্রমাণ করলেন মিচেল স্টার্ক।এর আগে কঠিন মুম্বই ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট। ফাইনালে উঠার ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। ১৩ ম্যাচে তার নামের পাশে ১৫ উইকেট।

এবার নজর রাখা যাক হায়দরাবাদ শিবিরের দিকে। হায়দরাবাদের ওপেনিং জুটি মূল শক্তি দলের। ট্রাভিস হেড ১৪ ম্যা্চে ৫৬৭ রান করেছেন, ফলে বিশ্বকাপ ফাইনালের মতোই আইপিএল ফাইনালেও ঝড় তু‌লতে চাইবেন হেড। ওপর ওপেনার অভিষেক শর্মাও বড় রান তুলতে সিদ্ধহস্ত। ১৫ ম্যাচে ৪৮২ রান তাঁর নামের পাশে। হেইনরিখ ক্লাসেল এউ দলের মিডল অর্ডারের স্তম্ভ। বড় শট খেলতে পারেন। ঝড়ের গতিতে রানও তুলতে পারেন। অলরাউন্ডার হিসেবে নজর থাকবে বঙ্গ তারকা শাহবাজের উপরে।

বোলিং বিভাগে মূল শক্তি প্যাট কামিন্স। তাঁর ৪ ওভারই ফাইনালে বড় ফ্যাক্টর করে দিতে পারে। এখনও পর্যন্ত ১৭ উইকেট তাঁর নামের পাশে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+