Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিরাট থেকে রোহিত, ইংল্যান্ড সফররত ভারতীয় ক্রিকেটারদের পছন্দের ট্রাভেল ডেস্টিনেশনগুলি চিনে নিন

বিরাট থেকে রোহিত, ইংল্যান্ড সফররত ভারতীয় ক্রিকেটারদের পছন্দের ট্রাভেল ডেস্টিনেশনগুলি জেনে নিন

ইংল্যান্ডকে লর্ডস টেস্টে টেক্কা দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেই আবহে আগামী ২৫ অগাস্ট থেকে হেডিংলেতে দুই দলের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবে। যেখানে টিম ইন্ডিয়া ও ব্রিটিশ ক্রিকেট দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ফ্যান। দুই দলের ক্রিকেটারদের স্লেজিং, তর্কবিতর্কে উত্তপ্ত হয়ে ওঠা সিরিজ কোথায় গিয়ে থামে, সেদিকে নজর থাকবে বিশ্বের। সেই আবহেই পরিস্থিতি কিছুটা হালকা করে ইংল্যান্ড সফররত ভারতীয় ক্রিকেটারদের পছন্দের ট্রাভেল ডেস্টিনেশনগুলি দেখে নেওয়া যাক।

বিরাট কোহলি

বিরাট কোহলি

বিশ্বের এ প্রজন্মের ক্রিকেট আইকন বিরাট কোহলি ও তাঁর স্ত্রী যে ভ্রমণপ্রিয় মানুষ, তা কারও জানতে বাকি নেই। বিবাহের বেশ কয়েক বছর পর ভুটান বেড়াতে গিয়েছিলেন সেলিব্রিটি যুগল। তার একাধিক ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বিরাট কোহলির বিদেশ সফর চলাকালীন স্ত্রী অনুষ্কা সঙ্গে থাকলে তাঁদের যৌথ ভ্রমণের ছবি দেখেও বিভিন্ন সময়ে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। সুযোগ পেলেই আশাপাশ থেকে ঘুরে আসা যাঁর নেশা, সেই বিরাট কোহলির পছন্দের ট্রাভেল ডেস্টিনেশান নিউজিল্যান্ডের কুইন্সল্যান্ড। সুযোগ পেলে স্পেনের সাজানো গোছানো বার্সেলোনা শহরও ঘুরে দেখতে চান ভারত অধিনায়ক।

রোহিত শর্মা

রোহিত শর্মা

যাঁরা মনে করেন রোহিত শর্মা মানেই গগনচুম্বী ছক্কা, ৫০ ওভারের ক্রিকেটে দ্বিশতরান, তাঁদের কাছে ভারতীয় ক্রিকেটারের আরও একটি দিক গোপনই থেকে যায়। কারণ ক্রিকেটের ফাঁকে নিজের পরিবারকে নিয়ে এদিক ওদিক ঘুরে আসাটাও হিটম্যানের নেশার মধ্যেই পড়ে। ইতিমধ্যে স্পেনের রিয়াল মাদ্রিদ ঘুরে এসেছেন রোহিত। ভিআইপি গ্যালারিতে বসে প্রত্যক্ষ করেছেন ঐতিহ্যের এল ক্লাসিকো। সেই শহরই মনে ধরেছে ভারতীয় ক্রিকেটারের। প্যারিস, বার্সেলোনা সহ বিশ্বের অন্যান্য সুন্দর শহরগুলিতেও পা রাখতে চান ভারতীয় ওপেনার।

কেএল রাহুল

কেএল রাহুল

ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসের মতো মাঠে টেস্টে শতরান করে নিজেকে আরও একবার প্রমাণ করা কেএল রাহুলেরও ভ্রমণের নেশা সেই শৈশব থেকে। সুযোগ পেলেই কাছেপিঠ থেকে ঘুরে আসেন ভারতীয় ওপেনার। পাড়ি জমান বিদেশেও। ক্রিকেটের চাপ সামলে পুরো ইউরোপ ট্যুর করার পরিকল্পনা দীর্ঘদিন ধরেই করে আসছেন কর্ণাটকী। ঘোরার জন্য তাঁর পছন্দের দেশ স্পেন। গ্রিসও যে রয়েছে সেই তালিকার দ্বিতীয় স্থানে, তা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন কেএল রাহুল।

জসপ্রীত বুমরাহ

জসপ্রীত বুমরাহ

ইংল্যান্ড সফরে থাকা জসপ্রীত বুমরাহ বল হাতে যেমন বাইশ গজে আগুন ঝরাচ্ছেন, তেমন মুখেও প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের জবাব দিচ্ছেন। তাঁর বীরত্ব এবং সাহসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। সম্প্রতি বিয়ে করেছেন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার। জাতীয় দলের হয়ে কর্তব্য পালনের স্বার্থে ঠিকমতো মধুচন্দ্রিমা সারার সুযোগ পাননি বুমরাহ। তবে ক্রিকেট থেকে খানিকটা বিরাম পেলে যে তিনি নিউজিল্যান্ড উড়ে যাবেন, তা অকপটেই জানিয়েছেন। ওই দেশের প্রাকৃতিক সৌন্দর্য্যে বোল্ড হয়ে গিয়েছেন বুমবুম।

অজিঙ্ক রাহানে

অজিঙ্ক রাহানে

ব্যাডপ্যাচ কাটিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে অর্ধশতরান করা অজিঙ্ক রাহানের পছন্দের ভ্রমণ ডেস্টিনেশন ইন্দোনেশিয়ার বালি। কারণ সেখানে গিয়ে তিনি মানসিক শান্তি খুঁজে পান বলে জানিয়েছিলেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক। উল্লেখ্য বিয়ের পর বালিতেই নিজের মধুচমন্দ্রিমা কাটিয়েছিলেন জিঙ্কস। তখন থেকেই ওই স্থান নিজের মনের মণিকোঠায় গেঁথে রেখেছেন রাহানে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+