আইপিএল ২০২০ : আমিরশাহীর কোথায় উঠবে শাহরুখের কেকেআর, কোন মাঠে অনুশীলন
আইপিএল ২০২০ : আমিরশাহীর কোথায় উঠবে শাহরুখের কেকেআর, কোন মাঠে অনুশীলন
করোনা ভাইরাসের আবহে আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে এ বছরের আইপিএল। টুর্নামেন্ট ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। আইপিএলের অন্যতম জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্স আমিরশাহীর কোন এলাকায় উঠবে, কোথায় অনুশীলন করবে, তা দেখে নেওয়া যাক।

কোথায় থাকবে কেকেআর
এখনও পর্যন্ত ঠিক হয়েছে, আবু ধাবিতে উঠছে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। কোয়ারেন্টাইন পর্ব সেরে দলের সব ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের এক জায়গায় জড়ো হতে বলেছে কেকেআর কর্তপক্ষ। সেখান থেকে চাটার্ড বিমানে আবু ধাবির উদ্দেশে রওনা হবে শাহরুখ খানের দল। কেকেআর সদস্যরা সাদিয়াত রোটানা রিসর্টে থাকবেন বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

কোথায় অনুশীলন
বেছে বেছে আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের কাছেই দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেলদের থাকার ব্যবস্থা করেছে কলকাতা নাইট রাইডার্স কর্তপক্ষ। বায়ো সিকিওর বাবলের মধ্যে থেকে ওই মাঠেই সুনীল নারিনরা আইপিএলের অনুশীলন সারবেন বলে জানানো হয়েছে।

কবে রওনা হবে কেকেআর
বিসিসিআইয়ের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওর অনুযায়ী, আইপিএলে অংশ নিতে চলা কোনও দল ২০ অগাস্টের আগে ভারত ছাড়তে পারবে। সেই নির্দেশকে সম্মান জানিয়ে সংশ্লিষ্ট দিনেই এক স্থানে মিলিত হবেন কেকেআরের ক্রিকেটাররা। ২১ কিংবা ২২ অগাস্ট তাঁরা আবু ধাবির উদ্দেশে রওনা হবেন বলে জানানো হয়েছে।

পরিবারের বিষয়ে কী সিদ্ধান্ত
দীনেশ কার্তিকদের সঙ্গে তাঁদের পরিবারের সদস্যরা আবু ধাবিতে যেতে পারবেন কিনা, সে ব্যাপারে কেকেআর কর্তপক্ষ স্পষ্টভাবে কিছু জানাতে পারেনি। কী হবে, সে তো সময় বলবে।












Click it and Unblock the Notifications