কীভাবে স্ত্রী হ্যাজেল কেচের মন জয় করেছিলেন যুবরাজ সিং, জেনে নিন
কীভাবে স্ত্রী হ্যাজেল কেচের মন জয় করেছিলেন যুবরাজ সিং, জেনে নিন
দুবার বিশ্বকাপ (টি-টোয়েন্টি ও ৫০ ওভার) জেতা তো বটেই, ক্যান্সারকে হারিয়ে জীবনযুদ্ধে জয় তাঁর কাছে স্পেশাল, তা বরাবরই বলে এসেছেন ভারতীয় কিংবদন্তি যুবরাজ সিং। এ যুদ্ধে তাঁকে সঙ্গ দেওয়া তাঁর মা ও স্ত্রী হ্যাজেল কেচের অবদানের কথা বলতে গিয়ে যুবরাজের চোখ ছলছল করে ওঠে। কিন্তু জানেন কি এই হ্যাজেলই শুরুতে ভারতের ক্রিকেটীয় লেজেন্ডের প্রতি কোনও আগ্রহই দেখাননি।

যুবরাজের প্রেম
বলিউড অভিনেত্রী কিম শর্মার সঙ্গে যুবরাজ সিং-র দীর্ঘদিনের ও বহুল চর্চিত সম্পর্কের ইতি ঘটে অনক বছর আগে। এরপর বি টাউনের আরও বেশ কয়েকজন গ্ল্যামার কুইনের সঙ্গে যুবির নাম জড়িয়ে যায়। যদিও শেষ পর্যন্ত অভিনেত্রী হ্যাজেল কেইচের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ভারতের প্রাক্তন অল রাউন্ডার।

প্রথম দেখাতেই পছন্দ
প্রথম দেখাতেই অভিনেত্রী হ্যাজেল কেইচকে ভালো লেগে যায় যুবরাজ সিং-র। হ্যাজেলের সঙ্গে দেখা করতে চান যুবি। কিন্তু এই ব্রিটিশ বংশোদ্ভুত অভিনেত্রী, ভারতীয় ক্রিকেট তারকার সঙ্গে দেখা করতে রাজি ছিলেন না।

অনেক পরে যোগাযোগ
অভিনেত্রী হ্যাজেল কেইচকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান যুবরাজ সিং। কিন্তু সেই অনুরোধ গ্রহণ করতে অনেকটা সময় নিয়ে নেন হ্যাজেল। এরপরেই তাঁর সঙ্গে দেখা করার জন্য উঠেপড়ে লেগে যান যুবরাজ সিং।

আরও পরে দেখা
ফেসবুকে কমবেশি যোগাযোগ হলেও মুখোমুখি হ্যাজেল কেইচের দেখে পেতে তিন বছর অপেক্ষা করতে হয় যুবরাজ সিং-কে। যেদিন দুই তারকা দেখা করবেন বলে ঠিক করতেন, সেদিনই নাকি আশ্চর্যজনক ভাবে হ্যাজেলের ফোন হয় বন্ধ হয়ে যেত, না হয় তিনি যুবরাজের বার্তা পড়তেনই না। অবশেষে ধৈর্য্যের পুরস্কার পান যুবরাজ সিং। তিন বছর পর তাঁর সঙ্গে দেখা করেন হ্যাজেল।












Click it and Unblock the Notifications