আইপিএল ২০২০ : দুবাইতে কবে থেকে অনুশীলন শুরু করোনা বিপর্যস্ত সিএসকে-র?
আইপিএল ২০২০ : দুবাইতে কবে থেকে অনুশীলন শুরু করোনা বিপর্যস্ত সিএসকে-র?
করোনা ভাইরাস থাবা বসিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস শিবিরে। আর সে কারণেই অন্যান্য দলের মতো প্রস্তুতি শুরু করতে পারেনি তিন বারের আইপিএল চ্যাম্পিয়নরা। তবে সিএসকে ফ্যানদের মন খারাপের দিন শেষ। জানা গেল, কবে অনুশীলনে নামছেন মহেন্দ্র সিং ধোনিরা।

কবে অনুশীলন শুরু ধোনিদের
চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথন জানিয়েছেন, শুক্রবার থেকে আইপিএলের অনুশীলন শুরু হচ্ছে মহেন্দ্র সিং ধোনিদের। তাঁদের কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়েছে বলেও জানিয়েছেন কাশি বিশ্বনাথন।

করোনায় আক্রান্ত ১৩
ফাস্ট বোলার দীপক চাহার ও ব্যাটসম্যান ঋুতুরাজ গায়েকোয়াড় সহ চেন্নাই সুপার কিংসের মোট ১৩ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই বিসিসিআই নির্দেশিত কোয়ারেন্টাইন পর্বের পরও সিএসকে ক্রিকেটারদের আরও কিছুদিন হোটলবন্দি হয়ে থাকতে হয়।

ভারতে প্রস্তুতি সিএসকে-র
আইপিএল খেলতে দুবাই পৌঁছনোর আগে ভারতে পাঁচ দিনের প্রস্তুতি শিবির হয়েছিল চেন্নাই সুপার কিংসের। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি ওই শিবিরে অংশ নিয়েছিলেন আম্বাতি রায়ডু, সুরেশ রায়না, কেদার যাদবরা। দুবাইতে সিএসকে-র অনুশীলন দেরিতে শুরু হলেও, তা তাদের ততটা গায়ে লাগছে না।

সম্ভবত প্রথম ম্যাচ খেলবে সিএসকে
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, শুক্রবার আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হওয়ার কথা চেন্নাই সুপার কিংসের।












Click it and Unblock the Notifications