(ভিডিও) প্যাভিলিয়নে বিরাট, স্টেডিয়ামের গ্যালারিতে অন্য 'কোহলি'!
ইন্দোরের তৃতীয় টেস্টম্যাচের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের সময় প্রথম স্টেডিয়ামের জায়েন্ট স্ক্রিনে দেখা যায় দর্শকের মধ্যে খোস মেজাজে দাঁড়িয়ে 'বিরাট কোহলি'। মুহূর্তের মধ্যে বোঝা যায় উনি কোহলির লুক আলাইক।
নয়াদিল্লি, ১৮ অক্টোবর : নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইন্দোরে টেস্ট ম্যাচ খেলতে গিয়ে যে এই অভিজ্ঞতা হবে তা আগে কি আর বুঝতে পেরেছিলেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি! চোখের সামনে যা দেখলেন তাতে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি।
যমজ বললেও ভুল বলা হবে, বিরাটের ম্যাচ খেলার সময় দর্শকাসনে গ্যালারি মাতাচ্ছেন কোহলির জেরক্স কপি। না দেখলে বিশ্বাস করা মুশকিল, কারও চেহারায় এত মিলও থাকতে পারে? [(ছবি) এই বলিউড অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে বিদেশের ১৫ তারকার চেহারার এত মিল!]

শুধু দর্শক নয়, বিরাট নিজেও যদিও বিষয়টা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন। টেলিভিশন ক্যামেরাও থেকে থেকে ভুয়া বিরাটের দিকেই ঘুরে যাচ্ছিল। আর তা দেখে হাসি থামছিল না আসল বিরাটের।
ইন্দোরের তৃতীয় টেস্টম্যাচের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের সময় প্রথম স্টেডিয়ামের জায়েন্ট স্ক্রিনে দেখা যায় দর্শকের মধ্যে খোস মেজাজে দাঁড়িয়ে 'বিরাট কোহলি'। [(ছবি) কে আসল, কে নকল, এই লুক-আলাইকদের দেখে বোঝার উপায় নেই]
এমনকি ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকরও এক মুহূর্তের জন্য গ্যালারিতে দাঁড়ানো ব্যক্তিকে আসল বিরাট ভেবে ভুল করে ফেলছিলেন। তিনি একনাগাড়ে বলেও যাচ্ছিলেন, "ডবল সেঞ্চুরি করার পর বিরাটকে গ্যালারিতে ফ্যানেদের সঙ্গে দাঁড়াতে দেখে সত্যিই অনবদ্য অনুভূতি হচ্ছে। এই আচরণ প্রশংসাযোগ্য। এই ছোটছোট জিনিসই ওকে আলাদা করে..."
তবে মুহূর্তের মধ্যে বিষয়টি পরিস্কার হয়ে যায় যে গ্যালারিতে ভিড়ে দাঁড়ানো ব্যক্তি বিরাট কোহলি নয়, বরং তাঁর লুক আ লাইক। তাতেও অবশ্য নকল বিরাটের তাৎক্ষণিক জনপ্রিয়তায় কোনও ভাঁটা পড়েনি। তাঁর সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন গ্যালারির ওই অংশে থাকা দর্শকরা।
এরপরই ক্যামেরা সোজা জুম করে প্যাভিলিয়নের সেই অংশে যেখানে ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে বসেছিলেন খোদ বিরাট। এসব দেখে বিরাট নিজেও নিজের হাসি থামাতে পারছিলেন না।
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fdailysocial7%2Fvideos%2F383305415392200%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>












Click it and Unblock the Notifications