আইপিএল ২০১৫: আরসিবি টিম বাসে একসঙ্গে বিরাট-অনুষ্কা!

বেঙ্গালুরু, ১৪ এপ্রিল : বিমানবন্দরে বা মাঠের গ্যালারিতে কিংবা বিদেশে ছুটির মেজাজে জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলিকে প্রেমিকা অনুষ্কার সঙ্গে। কিন্তু এই প্রথমবার একধাপ এগিয়ে অনুষ্কাকে দেখা গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আইপিএল টিম বাসে।

আর কোনও পরোয়া নেই, আর কোনও লুকোচুরি নেই। বিসিসিআই-কেও তোয়াক্কা নেই। সত্যি কথা বলতে কী এই ঘটনায় বিসিসিআই-এরও খুব একটা সমস্যা নেই বলেই মনে হচ্ছে।

আইপিএল ২০১৫: আরসিবি টিম বাসে একসঙ্গে বিরাট-অনুষ্কা!

আগে টিম বাসে শুধুমাত্র খেলোয়াড়রা, কোচ এবং সহকারী কর্মীরাই চড়ার অনুমোদন পেতেন। তবে মনে হচ্ছে ক্রিকেট বোর্ড এবার সেই কড়াকড়ি কিছুটা শিথিল করেছে।

আইপিএল টিম বাসে পাশাপাশি আসনে ধরা পড়লেন বিরাট-অনুষ্কা। দুজনেই নিজেদের ফোনের স্ক্রিনে মগ্ন।

সোমবার ১৩ এপ্রিল ব্যাঙ্গালোরে ভারি বৃষ্টি সত্ত্বেও বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়য়ামে খেলা হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। আরসিবিকে হারিয়ে ৮ উইকেটে জয় পায় হায়দ্রাবাদ। এদিন মাঠে উপস্থিত ছিলেন অনুষ্কা।

ঘরের মাঠে দলের হার হলেও প্রেমিকার ভরসা এখনও তার উপর রয়েছে বিষয়টা উপভোগ করছেন বিরাট। এখন তাই টিম বাসের ভিতরেও প্রেমিকার সঙ্গ ছাড়তে নারাজ বিরাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+