অভিনয়ে শাহরুখকে টক্কর দিয়েছিলেন ধোনি! ফাঁস করলেন পরিচালক

অভিনয়ে শাহরুখকে টক্কর দিয়েছিলেন ধোনি! ফাঁস করলেন পরিচালক

ক্রিকেট মাঠে তিনি সফল উইকেটকিপার ব্যাটসম্যান, নেতা হিসেবে দেশকে দুটি বিশ্বকাপ দেওয়া অধিনায়ক। প্রায় এক বছর আগে দেশের জার্সিতে ম্যাচ খেলার পর তাঁর প্রত্যাবর্তনের জন্য অপেক্ষায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা দিন গুনছেন। সেই মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটের পাশাপাশি অভিনয় করলে সফল হতে পারেন। ধোনিকে লাইক-ক্যামেরা-অ্যাকশন বলা পরিচালক এমনটাই মনে করছেন।

বিজ্ঞাপনে বড় মুখ ধোনি

বিজ্ঞাপনে বড় মুখ ধোনি

ক্রিকেটার ধোনি বিজ্ঞাপন জগতের বড় মুখ। বাইক থেকে তেল, দাঁত মাজার সাবান থেকে ঠান্ডা পানীয়ের বিজ্ঞাপন, ধোনিকে বিভিন্ন ধরনের পণ্যের বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গিয়েছে। ক্রিকেটারদের মধ্যে ব্র্যান্ডভ্যলুতে প্রথম পাঁচে রয়েছেন ধোনি।

অভিনয়ে শাহরুখকে টক্কর দিয়েছিলেন ধোনি

অভিনয়ে শাহরুখকে টক্কর দিয়েছিলেন ধোনি

এহেন ধোনি অভিনয় করার ক্ষেত্রে দারুণ সাবলীল। সেই নিয়েই একটি বহুজাতিক সংস্থার ক্রিয়েটিভ হেড বিজ্ঞাপন জগতের বহু পরিচিত মুখ পীযূশ পান্ডে মাহির অভিনয়ের প্রশংসা করেছেন। একবার শাহরুখ খানকে অভিনয়ে ধোনি জোর টক্কর দিয়েছিলেন বলে তিনি জানিয়েছেন।

ধোনিকে নিয়ে কী বললেন

ধোনিকে নিয়ে কী বললেন

ধোনিকে নিয়ে পীযূশ পান্ডে এক পডকাস্ট অনুষ্ঠানে বলেন, '২০০৭ সালে শাহরুখ খানের সঙ্গে ধোনি একটি বিজ্ঞাপনে কাজ করেছিল। ফ্যানেরা চাইলে সেই বিজ্ঞাপনটি ইউ টিউবে গিয়ে আরেকবার দেখুন।শাহরুখ খানের সঙ্গে সেই বিজ্ঞাপনে অভিনেতা না হওয়া সত্ত্বেও আলাদা করে সবার নজর কেড়েছিল। সেটাও শাহরুখের সঙ্গে ফ্রেম শেয়ার করে বাদশাকেই জোর টক্কর দিয়েছিলেন। ধোনির অভিনয় সবাইকে মুগ্ধ করেছিল। ধোনি আলাদা করে সবার নজর কেড়েছিলেন। অভিনেতা হিসাবে ধোনি অসাধারণ।'

সিনেমায় অভিনয় করেছেন ধোনি

সিনেমায় অভিনয় করেছেন ধোনি

জন আব্রাহাম অভিনীত হুক আ ক্রুক নামের এক বলিউড ছবিতে ধোনি অতিথি হিসেবে ছোট একটি চরিত্রে কয়েক মুহূর্তের জন্য অভিনয় করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+