বাবার নামে মন্তব্য করায় যখন বন্ধুকে ঘুষি মেরেছিল অর্জুন তেন্ডুলকর...

বাবার নামে মন্তব্য করায় যখন বন্ধুকে ঘুষি মেরেছিল অর্জুন তেন্ডুলকর...
বেঙ্গালুরু, ৭ নভেম্বর : বাবার নামে মন্তব্য করায় বন্ধুর উপর এমনই চটলেন শচীনপুত্র অর্জুন তেন্ডুলকর যে সপাটে তাঁকে ঘুঁষি মেরে বসলেন।

২০০৭ সালে আইসিসি বিশ্বকাপে প্রথম রাউন্ডেও বিদায় নিতে হয়েছিল ভারতকে। সেসময়ে বেজায় চটেছিলেন ভারত সমর্থকরা। মুম্বইয়ে একটি অনুষ্ঠানে অর্জুনের এক বন্ধু বলেন, শচীন শূন্য রানে আউট হয়েছিল বলেই তখন ভারতকে হারতে হয়েছিল।

জুনিয়র তেন্ডুলকর এই মন্তব্যটা খুব একটা সহজভাবে নিতে পারেননি। যদিও মা অঞ্জলি বারবার ছেলে অর্জুনকে বুঝিয়েছিলেন যে, বিশ্বকাপে ভারতের এই হার নিয়ে কোনওরকম প্রতিক্রিয়া যেন না দেন অর্জুন।

সেবার গ্রুপ বি-এ খেলায়া শ্রীলঙ্কার সঙ্গে মুখোমুখ্ হয়েছিল ভারত। শুরুতেই হেরেছিল ভারত। সেই ম্যাচে দিলহারা ফার্নান্ডোর বলে শূন্যতেই আউট হয়েছিলেন শচীন। ২৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৬৯ রানে হেরেছিল ভারত।

শচীনের আত্মজীবনী "প্লেয়িং ইট মাই ওয়ে" বইতে এই ঘটনার উল্লেখ করেছেন শচীন। শচীন বইতে লিখেছেন, "আমার পরিবার এই সম্পর্কে ওয়াকিবহাল ছিল যে প্রথম রাউন্ডেই এই হারের প্রভাব আমাদের সন্তানের উপরেও পড়তে পারে। সতর্কতা অবলম্বনে অঞ্জলি অর্জুনের কাছে বিষয়টি ব্যাখ্যা করতে চেয়েছিল। তখন অর্জুনের বয়স ছিল ৭। অঞ্জলি বলেছিল, স্কুলে বাবার সম্পর্কে কেউ কোনও মন্তব্ করতে পারে। অর্জুনের তা এড়িয়ে চলাই উচিত। সে যেন শুধু এটুকুই বলে যে, সত্যিই এটা দুর্ভাগ্যের। পরের বার আমরা নিশ্চিতভাবে ভাল করব।"

"কিন্তু স্কুল যখন অর্জুনের এক বন্ধু তাকে বলে যে, তোমার বাবা শূন্যতে আউট হয়েছিল বলেই ভারত হেরেছে, আমাদের শেখানো যাবতীয় উপদেশ অর্জুনের মাথা থেকে বেরিয়ে যায়, সে তার বন্ধুকে ঘুষি মেরে বল, এবং সাবধান করে দেয় তার বাবার সম্পর্কে যেন কোনও খারাপ মন্তব্য যেন সে না করে।" নিজের আত্মজীবনীতে এই ঘটনাটির উল্লেখ করেছেন শচীন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+