'চলো চলো ডিনার টাইম', বিরাট-পিটারসেনের কথোপকথনে 'বস' অনুষ্কার উদয়! তারপর?
'চলো চলো ডিনার টাইম', বিরাট-পিটারসেনের কথোপকথনে 'বস' অনুষ্কার উদয়! তারপর?
করোনা ভাইরাসের আতঙ্কে ঘরবন্দি হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ইংল্যান্ডে একই নিয়ম জারি হয়েছে আগেই। সরকারি নিষেধাজ্ঞা মেনে ঘরেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেটররা। তারই ফাঁকে অখণ্ড অবসরে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ইনস্টাগ্রামে দীর্ঘক্ষণ আলাপচারিতায় মগ্ন হন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন। কথোপকথনের একদম শেষ পর্যায়ে আচমকাই বসের ভূমিকায় অবতীর্ণ হয়ে বিরাটকে খেতে আসার নির্দেশ দেন তাঁর স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মা। যা দেখে হাসি চেপে রাখতে পারেননি নেটিজেনরা।

করোনা ও লকডাউন
করোনো ভাইরাসের প্রভাব বেড়েই চলেছে ভারতে। এখনও দেশে মারণ ভাইরাসের বলি হয়েছেন প্রায় ৭০ জন। আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রশাসনের নিষেধাজ্ঞা মেনে ঘরবন্দিই রয়েছেন ক্রিকেটাররা।

বিরাট ও পিটারসেনের আলোচনা
লকডাউনে থাকা অবস্থায় বৃহস্পতিবার ইনস্টাগ্রামে কথোপকথনে মগ্ন হন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন। আলোচনায় আইপিএল থেকে বিরাটের কেরিয়ারের চড়াই-উতরাইয়ের প্রসঙ্গ ওঠে। আইপিএলে আরসিবি-র ব্যর্থতা এবং ব্যক্তিগত জীবনের একাধিক মজার ঘটনাও পিটারসেনকে বলেন বিরাট।

'বস' অনুষ্কার উদয়
দুই রথির কথোপকথন যখন একদম শেষ পর্যায়ে, ঠিক তখনই উদয় হন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মা। আলোচনার মাঝেই কমেন্ট বক্সে রীতিমতো অভিভাবকের কায়দায় অনুষ্কা লেখেন, 'চলো চলো ডিনার টাইম'।
পিটারসেনের জবাব
এর কিছু পরেই বিরাট কোহলি ও কেভিন পিটারসেনের কথোপকথন বন্ধ হয়। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক লেখেন, 'যখন বস বলেছেন টাইম শেষ, তো টাইম শেষ'। তা দেখে নেটিজেনরা হাসি চেপে রাখতে পারেননি। টিম ইন্ডিয়ার অধিনায়ককে সুখী গৃহকোণের শুভেচ্ছাও দিয়েছেন অনেকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications