CWG 2022: কমনওয়েলথ গেমসে কোথায়, কখন দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, এক নজরে দুই দলের প্রথম একাদশ

CWG 2022: কমনওয়েলথ গেমসে কোথায়, কখন দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ

কমনওয়েলথ গেমস ২০২২-এর প্রথম দিনের প্রতিযোগীতায় মুখোমুখি হবে ভারতীয় মহিলা এবং অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। এক নজরে দেখে নিন কোথায় এই ঐতিহাসিক ম্যাচ দেখতে পাবেন। এই বারই কমনওয়েলথ গেমসের সঙ্গে যুক্ত হয়েছে মহিলা ক্রিকেট। পুরুষদের ক্রিকেট দীর্ঘ সময় কমনওয়েলথ গেমসে বন্ধ থাকলেও মহিলা ক্রিকেটের আবির্ভাবে সেই অভাব কিছুটা মিটবে এমনটাই আশা করেন বাইশ গজের এই খেলার প্রেমীরা।

কোথায় খেলা হবে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ:

কোথায় খেলা হবে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ:

কমনওয়েলথ গেমস ২০২২-এ ভারত এবং অস্ট্রেলিয়া মহিলা দল মুখোমুখি হবে আয়োজক শহর এজবাস্টনের বার্মিংহ্যামে। উল্লেখ্য কিছু দিন আগেই ইংল্যান্ড সফরে এসে পঞ্চম টেস্টে এই মাঠেই বেন স্টোকসের ইংল্যান্ডের বিরুদ্ধে নাস্তানাবুদ হয়েছিল জসপ্রীত বুমরাহের নেতৃত্বাধীন ভারতীয় টেস্ট দল।

কখন এই ম্যাচ শুরু হবে:

কখন এই ম্যাচ শুরু হবে:

ভারতীয় সময়ে বিকেল সাড়ে ৩'টে থেকে এই ম্যাচ শুরু হবে। টস হয়েছে ৩'টের সময়ে। বার্মিংহ্যামের সময় অনুযায়ী ম্যাচটি আয়োজিত হবে দুপুর ১২'টা থেকে।

টিভিতে কোথায় দেখবেন এই ম্যাচ:

টিভিতে কোথায় দেখবেন এই ম্যাচ:

সোনি স্পোর্টস নেটওয়ার্কে এই ম্যাচ সম্প্রচার করা হবে। ভারতীয় সময় বিকেল সাড়ে ৪'টে থেকে সরাসরি এই ম্যাচ দেখতে পাবেন। শুধু টিভি'তেই নয়, এই ম্যাচ আপনারা দেখতে পারবেন অললাইনেও। সোনি লিভ-এর ওটিটি প্ল্যাটফর্মে এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন।

ভারতের একাদশ:

ভারতের একাদশ:

শেফালি বর্মা, স্মৃতি মন্ধনা, যশতিকা ভাটিয়া (উইকেটরক্ষক), জেমিমা রডরিগেজ, হরমনপ্রীত কউর (অধিনায়ক), হরলীন দেওল, দীপ্তি শর্মা, রাধা যাদব, রাজেশ্বরী গায়েকোয়াড, মেঘনা সিং, রেণুকা সিং

অস্ট্রেলিয়ার একাদশ:

অস্ট্রেলিয়ার একাদশ:

অ্যালিসা হিলে (উইকেটরক্ষক), বেথ মুনি, মেগ ল্যানিং (অধিনায়ক), তাহিলা ম্যাকগ্রা, রাচেল হেনস, অ্যাশলিগ গার্ডনার, ডার্সি ব্রাউন, জেস জনসন, আলানা কিং, মেগান স্কুট, গ্রেস হ্যারিস

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+