ভারত-পাক মহারণ: বৃষ্টি আর সন্ত্রাস ম্যাচের বাধা হয়ে দাঁড়াচ্ছে না তো!
রবিবাসরীয় এজবাস্টনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মহারণ ঘিরে সমর্থকদের উত্তেজনা স্বভাবতই তুঙ্গে।
রবিবাসরীয় এজবাস্টনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মহারণ ঘিরে সমর্থকদের উত্তেজনা স্বভাবতই তুঙ্গে। তবে এরই মধ্যে বৃষ্টির ভ্রুকুটি থাকলেও, তাকে তোয়াক্কা করছেন না দুদলের ক্রিকেট সমর্থকরা। সবচেয়ে বড় বিষয় শনিবার লন্ডন হামলার পর , এই ম্যাচ ঘিরে উঠছে নানা প্রশ্ন।
টেলশন থাকলেও কোহলি যুবরাজদের মধ্যে আত্মবিশ্বাস টগবগিয়ে ফুটছে। এদিকে, লড়াই ছাড়া এক টুকরো জমিও দিতে নারাজ পাক-পক্ষ। মহারণের আগে, দুপক্ষের শিবিরের হাল হদিশের পাশাপাশি দেখেনিন ম্যাচের সম্ভাবনা কতটা রয়েছে জেনেনিন।

লন্ডন হামলার পর ম্যাচের সম্ভাবনা
শনিবারে লন্ডন হামলার পর ভারত-পাক মহারণের সম্ভাবনা নিয়ে রীতিমত প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমত যে বিষয়টি সামনে আসছে তা হল ক্রিকেটারদের নিরাপত্তার দিকটি। তবে জঙ্গি হামলার পরও ম্যাচ বাতিলের কোনো সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে।

দিনেশ কার্তিকের জন্মদিন ও ভারতীয় দলের ফুরফুরে মেজাজ
ম্যাচের আগে , শুক্রবারই ছিল দীনেশ কার্তিকের জন্মদিন। তাই নিয়ে রীতিমত ফুরফুরে মেজাজে মেতে ছিল ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ সাবই মজে ছিলেন দীনেশের জন্মদিন নিয়ে।

বৃষ্টির সম্ভাবনা কতটা
রবিবারের ভারত-পাক ম্যাচের ওপর ঝুলছে বৃষ্টির খাঁড়া। সেক্ষেত্রে লন্ডনে আজ 'বরুণ দেবের' কৃপা দৃষ্টির ওপর নির্ভর করছে ম্যাচ আয়োজনের ভাগ্য। আবহাওয়ার পূর্ভাভাস অনুযায়ী রবিবার ৭০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আশার কথা বল এজবাস্টনের জলনিকাশী ব্যবস্থা খুবই ভালো, তাই অল্প স্বল্প বৃষ্টি হলেও, ম্যাচ সংগঘঠিত হতে বাধা নেই।

সমর্থকদের উচ্ছাস
ভারত-পাক ম্যাচ হবে আর সমর্থকদের উল্লাস কিংবা খিস্তি খেউর হবে না তা বোধহয় সম্ভব নয়! তাই এই ম্যাচ নিয়ে তুমুল উত্তেজিত দুই দলের সমর্থকরা। ম্যাচের আগের দিনও বিরাট, যুবিদের একবার কাছ থেকে দেখার জন্য ভারতীয় ফ্যানেদের ভিড় উপচে পড়ছিল স্টেডিয়ামে।

কোন দল এগিয়ে?
দুটি দেশের চির কোন্দলের মধ্যেই, ভারত না পাকিস্তান, কোন দলটি রবিবারের ম্যাচে এগিয়ে তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে ভারতীয় ক্রিকেটারদের শরীরি ভাষা আর পরিসংখ্যান কিন্তু এগিয়ে রাখছে বিরাটের দলকেই।

পাকিস্তানের দাবি কী?
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আমির সোহেলের দাবি দুদলেই ম্যাচ জোতার সুযোগ রয়েছে পঞ্চাশ শতাংশ করে। অন্যদিকে আরেক প্রাক্তন পাক ক্রিকেটার শহীদ আফ্রিদির দাবি কোহলির টিম ব্যাটিং বোলিং -এ এগিয়ে রয়েছে অনেকটাই।












Click it and Unblock the Notifications