ইংল্যান্ডে বসে পরিবারের চিন্তায় রশিদ, তালিবানের রাজত্বে আফগানিস্তান ক্রিকেটের ভবিষ্যত কী
তালিবানের শাসনে আফগানিস্তানের ক্রিকেট দলের ভবিষ্যত ঘিরে ঘোর অনিশ্চয়তা।
আফগানিস্তানে ফের কব্জা তালিবানদের। পদত্যাগ দিয়ে দেশে ছেড়ে পালিয়েছেন রাষ্ট্রনেতাল আশরাফ গনি। কার্যত ভেঙে পড়া শাসনব্যবস্থায় মানুষের পক্ষে বেঁচে থাকাই দুষ্কর হয়ে পড়েছে। ইতিমধ্যে মৃত্যু হয়েছে বহু আফগান নাগরিকের। ছাড় দেওয়া হয় মহিলা-শিশুদেরও। ঘরছাড়া মানুষ আশ্রয়ের খোঁজে ঘুরছেন রাস্তায় রাস্তায়। সপরিবারে আফগানিস্তান ছাড়ার চেষ্টা চালাচ্ছেন লক্ষ লক্ষ নাগরিক। চলছে অরাজকতা। সেই আবহে আফগান ক্রিকেটের ভবিষ্যতও অন্ধকারে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে অনুষ্ঠিত হতে চলা টি২০ বিশ্বকাপে আফগানিস্তানের অংশগ্রহণেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

টি২০ বিশ্বকাপ
আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে অনুষ্ঠিত হতে চলেছে টি২০ বিশ্বকাপ। টুর্নামেন্ট উপলক্ষ্যে ইতিমধ্যেই আফগানিস্তান ক্রিকেট দলের ঘোষণা করা হয়ে গিয়েছে। রশিদ খানের নেতৃত্বে ওই বিশ্বকাপ খেলার কথা আফগান শিবিরের। কিন্তু তালিবানের শাসনে আফগানিস্তানের ক্রিকেটাররা আর মাঠে নামতে পারবেন কিনা, তা নিয়ে আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছে। কয়েক দিন আগে তালিবানের আগ্রাসনের হাত থেকে আফগানিস্তানকে বাঁচাতে বিশ্ব নেতাদের কাছে কাতর আর্জি করতে দেখা গিয়েছিল। তাঁর ভাবনায় যে দেশের ক্রিকেটের ভবিষ্যতও ছিল, তা আর বলার অপেক্ষা রাখে না।

থমকে যেতে পারে ক্রিকেট
টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিপাক্ষিক ২০ ওভারের ক্রিকেট সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল আফগানিস্তানের। করোনা ভাইরাসের জেরে তিন ম্যাচের ওই মোকাবিলা বাতিল করা হয়েছে। তার অভাব পূরণ করতে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রশিদ খানদের টি২০ সিরিজ আয়োজনের উদ্যোগ নিচ্ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু তালিবানের শাসনে সেই সিরিজ শুরুর আগেই বাতিল হয়ে যেতে পারে বলে ক্রিকেট বিশ্বের মত। সেই আশঙ্কা করছে রশিদদের ক্রিকেট বোর্ডও। আপাতত পরিস্থিতির ওপর নজর রাখছে তারা।

পরিস্থিতির ওপর নজর রাখছে এসিবি
২০১৭-১৮ মরসুমে ভারতের গ্রেটার নয়ডায় অনুশীলন করার সুযোগ পেয়েছিল আফগানিস্তান ক্রিকেট দল। সে ধরনের ব্যবস্থা আবারও আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে সন্দিহানে খোদ আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তাদের বক্তব্য, আপাতত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। আইসিসি সহ সব দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার মাধ্যমেই এই সমস্যা থেকে বেরোনোর রাস্তা খুঁজতে চায় এসিবি। রাজনৈতিক অস্থিরতার জেরে ইতিমধ্যে আফগানিস্তান ক্রি্কেট দলের হেড কোচ তথা দক্ষিণ আফ্রিকার গ্রেট লান্স ক্লুজনার, বোলিং কোচ তথা অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার শন টেটকে তাঁদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। ছুটি দেওয়া হয়েছে দলের সঙ্গে জুড়ে থাকা বাকিদেরও।

আইপিএলে আফগানিস্তান
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এখনও পর্যন্ত ৬৯টি ম্যাচ খেলেছেন রশিদ খান। ৮৫টি উইকেট নিয়েছেন আফগান লেগ স্পিনার। করোনা ভাইরাসের জেরে থমকে যাওয়া ২০২১ সালের আইপিএলে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন রশিদ। অন্যদিকে ২০১৭ থেকে এখনও পর্যন্ত আইপিএলে ১৬টি ম্যাচ খেলেছেন মহম্মদ নবি। ১৩টি উইকেট নেওয়ার পাশাপাশি ১৭৭ রান করেছেন। করোনা ভাইরাসের জেরে থমকে যাওয়া ২০২১ সালের আইপিএলে এখনও পর্যন্ত তিনি ২টি ম্যাচ খেলে ৩১ রান করার পাশাপাশি ২ উইকেট নিয়েছেন। তরুণ মুজিব উর রহমান এখনও পর্যন্ত আইপিএলে ১৯টি ম্যাচ খেলে ১৯ উইকেট নিয়েছেন। ২০২১ সালের আইপিএলে ১টি ম্যাচ খেলে ২ উইকেট নিয়েছেন আফগান স্পিনার। উদ্ভুত কঠিন পরিস্থিতে তাঁরা আদৌ আর আইপিএল খেলতে পারবেন কিনা, তা নিয়েও প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আফগানিস্তানের ঘোর দুঃসময়ে ইংল্যান্ডে রয়েছেন রশিদ খান ও মহম্মদ নবি। জনপ্রিয় দ্য হ্যান্ড্রেড টুর্নামেন্টে খেলছেন দুই আফগান তারকা। ট্রেন্ট রকেটসের জার্সি গায়ে মাঠে নামছেন রশিদ। লন্ডন স্পিরিটসের হয়ে খেলছেন নবি। তবে তাঁদের পরিবার রয়েছে আফগানিস্তানেই। টুর্নামেন্ট শেষ হতেই রশিদ ও নবির দেশে ফেরার কথা।

পরিবারের জন্য চিন্তা
দ্য হান্ড্রেড টুর্নামেন্ট রয়েছেন রশিদ খান। কিন্তু তাঁর পরিবার পড়ে রয়েছে আফগানিস্তানে। চেষ্টা করেও আপনজনদের মৃত্যুপুরী থেকে তুলে আনতে পারছেন আফগান স্পিনার। এই ঘটনা রশিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে বলে জানিয়েছেন কেভিন পিটারসন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের বক্তব্য, টুর্নামেন্ট চলাকালীন বেশ কয়েকবার রশিদের সঙ্গে তাঁর কথা হয়েছে। আফগানিস্তানে আটকে পড়া পরিবারের সদস্যদের নিয়ে আফগান ক্রিকেটার চিন্তায় রয়েছেন বলেও জানিয়েছেন পিটারসেন। যে ঘটনাকে চলতি দ্য হান্ড্রেডের সবচেয়ে মর্মস্পর্শী অধ্যায় বলে আখ্যা দিয়েছন প্রাক্তন ব্রিটিশ তারকা। টুর্নামেন্ট ট্রেন্ট রকেটসের জার্সিতে মাঠে নামতে হচ্ছে রশিদ। পরিবারের চিন্তায় তিনি ক্রিকেটটাও যে স্বাভাবিকভাবে খেলতে পারছেন না, তা পিটারসেনের কথা থেকে পরিস্কার।
-
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, তীব্র কম্পন অনুভূত দিল্লি-এনসিআর সহ উত্তর ভারত জুড়ে -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications