Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: বাজবলের মোকাবিলায় স্পিন অস্ত্রেই ভরসা, দলে কোহলির পরিবর্ত কে? জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথম ম্যাচে বিরাট বিহীন ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত ব্রিটিশ বাহিনী। ভারতে এসে থেকেই বাজবল নিয়ে হাওয়া গরম করেছে ইংল্যান্ড দল। প্রথম ম্যাচ শুরুর আগে ঘুরে ফিরে আসছে দুটি প্রসঙ্গ, একটি, বাচবল। দ্বিতীয়টি বিরাটের বিকল্প কে?

বুধবার সকালেই জানা গিয়েছিল প্রথম দুটি টেস্টের জন্য বিরাট কোহলির বিকল্প ক্রিকেটার হিসাবে ভারতীয় দলে যোগ দিয়েছেন রজত পাটীদার। পূজারা-রাহানের মতো সিনিয়র ক্রিকেটার নন কোহ‌লির বিকল্প হিসাবে তরুণ ক্রিকেটারের দিকেই ঝঁকছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু ভারতীয় দলের প্রথম একাদশে বিরাট কোহলির বদলি কে হবেন?

IND vs ENG

সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলির বিকল্প প্রসঙ্গে রোহিত শর্মা বলেন, 'সিনিয়র কাউকে খেলানোর কথা ভাবা হয়েছিল। কিন্তু তরুণ ক্রিকেটারেরা আর কবে সুযোগ পাবে? এটা নিয়েও ভেবেছি। অভিজ্ঞ কাউকে দলে না নেওয়াটা কঠিন। ওরা যা ম্যাচ জিতিয়েছে, যা অভিজ্ঞতা, যত রান করেছে, তা উপেক্ষা করা যায় না। কিন্তু তরুণ ক্রিকেটারদের চেনা পরিবেশে খেলানোই প্রয়োজন, অচেনা পরিবেশে খেলানোর থেকে।'

ভারতের মাটিতে পা রাখার পর থেকেই বাজবল নিয়ে সুর চড়াতে শুরু করেছে ব্রিটিশরা। কিন্তু রোহিত কিন্ত হাওয়া গরম করার পক্ষপাতী নন। বরং পরিবেশ পরিস্থিতি শান্ত রাখারই পক্ষপাতী। তাই বাজবল সংক্রান্ত প্রশ্নের উত্তরে রোহিতের প্রতিক্রিয়াও খুব সহজ সরল। যা দিয়ে হেডলাইন হবে না।

বুধবারের সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক বলেন, 'আমরা নিজেদের ক্রিকেট খেলতে চাই। প্রতিপক্ষ দলের খেলার ধরণ নিয়ে আমাদের কোনও আগ্রহ নেই। আমাদের ক্রিকেটে মনোনিবেশ করাই বেশি গুরুত্বপূর্ণ। দল হিসাবে আমাদের কী করা উচিত, তা নিয়েই ভাবছি। কীভাবে ম্যাচে জয় পাওয়া যাবে সেটা নিয়েই চিন্তা ভাবনা করছি।'

ইং‌ল্যান্ড দল ম্যাচের আগের দিন প্রথম একাদশ ঘোষণা করে দিলেও ভারতীয় দল সেই পথে হাঁটেনিড। প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশাই বজায় রাখলেন রোহিত শর্মা। তিন স্পিনারে খেললে অশ্বিন, জাদেজার সঙ্গে তৃতীয় জন কে হবেন কুলদীপ না অক্ষর প্যাটেল তা নিয়ে প্রশ্ন থাকছেই। তিন স্পিনারে খেললে পেসার হবেন বুমরাহ ও সিরাজ।

এই বিষয়ে রোহিত বলেন, 'কুলদীপ এই ধরনের ম্যাচে অবশ্যই এক্স ফ্যাক্টর হতে পারেন। এই ধরনের উইকেটে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেশওয়ার ক্ষমতা আছে কুলদীপের। তবে কুলদীপ এখনও পর্যন্ত শুধুই বোলার। অন্যদিকে অক্ষর প্যাটেল বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা নিতে পারেন। সব দিক ভেবেই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিরতে হবে।'

এই ম্যাচে নজর থাকবে শুভমন গিলের দিকে। সীমিত ওভারের ক্রিকেটে ‌তাঁর ব্যাটিং নিয়ে প্রশ্ন না থাকলেও টেস্ট ম্যাচে এখনও সেভাবে সমালোচনার জবাব দিতে পারেননি গিল, ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ তাঁর কাছে বড় পরীক্ষা। পাশাপাশি একজন স্পেশ্যালিস্ট ব্যাটার হিসাবেই খেলানো হবে কেএল রাহুলকে। ফলে আবার দলে ফিরছেন কেএস ভরত। অপেক্ষা আরও করতে হবে ধ্রুব জুড়েলকে।

অন্যদিকে ইংল্যান্ড দল তিন স্পিনার নিয়ে ‌‌নামছে এই ম্যাচে। তাঁরা ঘোষণাও করে দিয়েছে তাঁদের প্রথম একাদশ।

হায়দরাবাদে বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের বেলায় তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি থাকবে। হায়দরাবাদে উইকেট শুকনোই দেখাচ্ছে। ফলে স্পিনারদের জন্য বাড়তি সুবিধা থাকবে।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, কেএস ভরত, অক্ষর প্যাটেল, আর অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

ইংল্যান্ডের প্রথম একাদশ- জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, রেহান আমেদ, টম হার্টলি, মার্ক উড, জ্যাক লিচ

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+