শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ওভারে অক্ষর প্যাটেলের হাতে বল তুলে দেওয়ার আগে কী মাথায় চলছিল হার্দিক পাণ্ডিয়ার?
শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ওভারে অক্ষর প্যাটেলের হাতে বল তুলে দেওয়ার আগে কী মাথায় চলছিল হার্দিক পাণ্ডিয়ার?
সাধারণত টি ২০ ক্রিকেটে কখনও শেষ ওভার করতে দেওয়া হয় না কোনও স্পিনারকে। বিশেষজ্ঞ স্পিনারকে যদিও বা দেওয়া হয়, কিন্তু স্পিনিং অলরাউন্ডারকে খুব বেশি দেখা যায়নি শেষ ওভারে বল করতে। কিন্তু সেই সাহসটাই দেখিয়েছেন হার্দিক পাণ্ডিয়া এবং ফলও পেয়েছেন হাতেনাতে।

কী পরিস্থিতি ছিল যখন অক্ষর প্যাটেল শেষ ওভারে বল করতে আসেন:
শেষ ওভারে যখন অক্ষর প্যাটেল বোলিং করতে আসেন তখন জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১৩ রান। ওই ওভারটি ওয়াইড বল দিয়ে শুরু করেন অক্ষর। প্রথম বলটিতে আসে ১ রান। দ্বিতীয় বলে একটি রানও আসেনি। তৃতীয় বলে ছয় মারেন করুণারত্নে। সেই সময়ে ৩ বলে শ্রীলঙ্কার বাকি ৫ রান। চতুর্থ বলে একটিও রান আসেনি। ওভারের শেষ দুই বলে উইকেট হারায় শ্রীলঙ্কা এবং শেষ পর্যন্ত ২ রানে ম্যাচ জেতে ভারত।

অক্ষরকে বোলিং করানো নিয়ে হার্দিকের প্রতিক্রিয়া:
অক্ষর প্যাটেলকে বোলিং করানো নিয়ে ম্যাচের শেষে হার্দিক পাণ্ডিয়া বলেছেন, "আমরা এখানে হারতেও পারতাম কিন্তু এখন সব ঠিক আছে। আমি এই দলকে কঠিন পরিস্থিতিতে ফেলতে চাই কারণ সেটা আমাদের বড় ম্যাচগুলোতে সাহায্য করবে। দ্বি-পাক্ষিক সিরিজে আমরা অত্যন্ত ভাল এবং এই ভাবেই আমি নিজেদের চ্যালেঞ্জ করতে চাই।"

দলের প্রশংসা করেছেন হার্দিক:
হার্দিক পাণ্ডিয়া খুশি তাঁর দলের প্রত্যেক তরুণ এই ম্যাচে পারফর্ম করায়। তিনি বলেছেন, "সত্যি বলতে, প্রত্যেক তরুণ ক্রিকেটার আজ এই ম্যাচে নিজেদের দায়িত্ব দারুণ ভাবে পারফর্ম করেছে।" এই ম্য়াচে যে ক'জন তরুণ ক্রিকেটার খেলেছেন তাদের মধ্যে সব থেকে ভাল পারফর্ম করেছেন শিবম মাভি। এই ম্যাচে ৪ উইকেট পান মাভি। এ ছাড়া ২ উইকেট পান উমরান মালিক এবং হর্ষল প্যাটেল। তবে, হর্ষল প্রচুর রান খরচ করেছেন।

শিবম মাভিকে কী বলেছিলেন হার্দিক পাণ্ডিয়া:
হার্দিক পাণ্ডিয়া জানান তিনি ম্যাচে কী বলেছিলেন শিবম মাভিকে। তিনি বলেন, "খুবই সাধারণ কথা বলেছি। আমি ওকে বলি শুধু সাধারণ ভাবে বল করে যাও। আমি ওকে বলি 'তোমার পিছনে রয়েছি আমি, তুমি যদি মারও খাও তবুও কোনও ব্যাপার নয়।' নতুন বলে আমি ওকে নেটে বল করতে দেখেছি যখন আবার আমি আইপিএল-এ ফিরে আসি। আমি জানতাম ওর শক্তি কী।"












Click it and Unblock the Notifications