Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: রোহিত ‘রেকর্ড’ রাজ, আসন্ন আইপিএলে একাধিক মাইলস্টোন গড়ার হাতছানি হিটম্যানের সামনে

রোহিত শর্মা মানে রানের রাজা। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল ব্যাট হাতে বাইশ গজে নামলেই হিটম্যানের থেকে থাকে বড় রানের প্রত্যাশা। যেদিন ছন্দে থাকবেন সেদিন বিপক্ষ বোলারদের ত্রাসের কারণ হয়ে উঠেন রোহিত। ২০০৮ সাল থেকেই আইপিএল খেলছেন রোহিত। ১৬ বছরের ইতিহাসে রোহিত শর্মা এখন পর্যন্ত ১৫৮ টি আইপিএল ম্যাচে অধিনায়কত্ব করেছেন । ধোনির পরেই হিটম্যান রয়েছেন দ্বিতীয় স্থানে।

১০ বছর আইপিএলে মুম্বই ইন্ডিয়া‌ন্সকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বেই ৫বার আইপিএল ট্রফি জিতেছেন মুম্বই। আইপিএল কেরিয়ারে অধিনায়ক এবং ক্রিকেটার হিসাবে একাধিক রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। আসন্ন আইপিএলেও রোহিত শর্মার সমানে সুযোগ রয়েছে বেশ কিছু নতুন রেকর্ড গড়ার। ২০২৪ সালের আইপিএলে কোন রেকর্ড গড়তে পারেন রোহিত শর্মা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

IPL 2024

গত ১৬ বছরে মাত্র ছয়জন মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটার সেঞ্চুরি করেছেন এবং তারা মাত্র একবারই করেছেন। মুম্বইয়ের হয়ে সনৎ জয়সূর্য, সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, লেন্ডল সিমন্স, ক্যামেরন গ্রিন এবং সূর্যকুমার যাদবরা শতরান করেছেন।

এবার অবশ্য আরও একটি শতরান করতে পারলেই তালিকায় শীর্ষে পৌঁছে যাবেন রোহিত। তবে তার জন্য সূর্যকুমারের সঙ্গে প্রতিযোগিতা থাকবে। 'আরসিবির বিরাট কোহলি (৭) এবং গুজরাতের শুভমান গিল (৩) বর্তমানে সবচেয়ে বেশি আইপিএল সেঞ্চুরি করে ভারতীয় খেলোয়াড়দের তালিকায় প্রথম এবং দ্বিতীয় স্থানে আছেন।

রোহিত শর্মা এখন পর্যন্ত মোট ছয়টি আইপিএল ট্রফি জিতেছেন। ২০০৯ সালে হায়দরাবাদের দল ডেকান চার্জার্সের হয়ে প্রথম ট্রফি জিতেছিলেন। পরে তাকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০ সালে আরও পাঁচটি ট্রফি জিতেছিলেন।

প্রাক্তন চেন্নাই সুপার কিংস খেলোয়াড় আম্বাতি রায়ডু ছয়টি আইপিএল শিরোপা জিতে রোহিতের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে আছেন । রায়ডু ২০১৩, ২০১৫ এবং ২০১৭ সালে মুম্বই স্কোয়াডের অংশ ছিলেন এবং ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে সিএসকের হয়ে আরও তিনটি শিরোপা জিতেছিলেন। মুম্বই ইন্ডিয়ান্স ২০২৪ সালের সংস্করণে তাদের ষষ্ঠ শিরোপা জিততে সক্ষম হলে, তাহলে রোহিত সবচেয়ে বেশি আইপিএল ট্রফি জয়ী খেলোয়াড় হয়ে উঠবেন।

আইপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ রামন করা ভারতীয় খেলোয়াড়রা হলেন শুভমান গিল (১২৯), ঋষভ পন্থ (১২৮), মুরলী বিজয় (১২৭) এবং যশস্বী জয়সওয়াল (১২৪)। রোহিতের সর্বোচ্চ স্কোর হল ৭৯ বলে অপরাজিত ১০৯ রান, যেটি আইপিএল ২০১২ সালে কেকেআর-এর বিরুদ্ধে এসেছিল। আসন্ন সংস্করণে আইপিএলে ভারতীয় খেলোয়াড়ের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে।

এটা খুবই আশ্চর্যজনক যে ৬০০০রান পূর্ণ করার পরেও, রোহিত আইপিএলের ইতিহাসে কখনও অরেঞ্জ ক্যাপ জিততে পারেননি। ব্যাট হাতে তার প্রভাবের চেয়েও বেশি অবদান আছে অধিনারয়ক হিসাবে। ডানহাতি এই ব্যাটসম্যান এখনও এক মরশুমে ৬০০ রানের সীমা অতিক্রম করতে পারেননি। ২০১৩ সালের আইপিএলে তাঁর সর্বোচ্চ রান সংখ্যা ৫৩৮।

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর মুম্বইয়ের হয়ে এক মরশুমে সর্বাধিক রানের তালিকায় শীর্ষে। ২০১০ সালের আইপিএলে ১৫ ম্যাচে ৬১৮ রান করেছিলেন সচিন। এবার অধিনায়কত্বের দায়িত্ব তাঁর কাঁধে নেই। ব্যাটার হিসাবে সচিনের রেকর্ড ভাঙার সুযোগ আছে হিটম্যানের সামনে।

একটি নেতিবাচক রেকর্ডও গড়তে পারেন আসন্ন আইপিএলে রোহিত। মুম্বইয়ের হয়ে সর্বাধিক ১৬ বার ০ রানে আউট হয়েছেন রোহিত। একাবর ০ রানে আউট হলেই দীনেশ কার্তিকের মতো(১৭বার) তিনিও এই তালিকার শীর্ষে পৌঁছে যাবেন। এই রেকর্ডটি নিশ্চই করতে চাইবেন না রোহিত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+