ধোনি-কোহলির থেকে পাওয়া সার্টিফিকেটে খুশির অন্ত ছিল না উমরানের, ভাল করার তাগিদ আরও বেড়ে যায় বিধ্বংসী পেসারের

ধোনি-কোহলির থেকে পাওয়া এ সার্টিফিকেটে খুশির অন্ত ছিল না উমরানের, ভাল করার তাগিদ আরও বেড়ে যায় বিধ্বংসী পেসারের

বছরের পর বছর প্রতিভা বিকাশের মঞ্চ হিসেবে কাজ করে চলেছে আইপিএল। এই লিগের হাত ধরে উঠে এসেছেন বহু স্বদেশি-বিদেশি প্রতিভা। আইপিএল-এর সৌজন্যে নিজের পারফরম্যান্স বিশ্বের সামনে তুলে ধরার সব থেকে সহজ এবং বড় সুযোগ পেয়ে থাকেন ক্রিকেটাররা। এখানে পারফরম্যান্সের উপর ভর করে জাতীয় দলের দরজাও খুলেছে বহু ক্রিকেটারের সামনে। এরই রকমই এক প্রতিভা উমরান মালিক। নিজের গতির জন্য যিনি বিশ্ব ক্রিকেটের আলোচনার অন্যতম কেন্দ্র।

আইপিএল-এ উমরান:

আইপিএল-এ উমরান:

২০২১ আইপিএল থেকে উমরানের গতি তাক লাগিয়ে দিয়েছে ক্রিকেটা সার্কিটে। লাগাতার ১৫০কিমি/ঘণ্টা বেগে বোলিং করার ক্ষমতা রাখেন কাশ্মীরের এই পেসার। এই বারের আইপিএল-এ নিজের রেকর্ড নিজেই ভেঙে চলেছে প্রতি ম্যাচে। তাঁর গতির মুখোমুখি হতে সমস্যার পড়ছেন বহু ব্যাটসম্যান। চলতি আইপিএল-এ তাঁর সর্বোচ্চ গতি ১৫৩.৩ কিমি/ঘণ্টা। চলতি আইপিএল-এ ৭ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন উমরান।

উমরানের পারফরম্যান্স নজর কেড়েছে ধোনি-কোহলির।:

উমরানের পারফরম্যান্স নজর কেড়েছে ধোনি-কোহলির।:

এক সর্ব ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনায় উমরান খানের বাবা রশিদ বলেছেন, "আমার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উমরান। এই খেলার কিংবদন্তি এমএস ধোনি এবং বিরাট কোহলিও একজন ভাল ক্রিকেটার। এঁদের দু'জনের সঙ্গেই দেখা করেছে উমরান। উমরানকে ওঁরা বলেছে ও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। আমায় ফোন করে যখন এই কথাগুলো বলছিল তখনও ও কতটা খুশি ছিল তা আমি বুঝতে পারি।"

সানরাইজার্স হায়দরবাদের জার্সিতে অপ্রতিরোধ্য উমরান:

সানরাইজার্স হায়দরবাদের জার্সিতে অপ্রতিরোধ্য উমরান:

এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলে দশ উইকেট পেয়েছেন উমরান। তাঁর সেরা বোলিং ফিগার আইপিএল ২০২২-এ ২৮/৪। তাঁর ইকোনমি ৮.২৩। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন তিনি।

ছেলেকে ভারতের জার্সিতে দেখাই স্বপ্ন বাবার:

ছেলেকে ভারতের জার্সিতে দেখাই স্বপ্ন বাবার:

রশিদ জানিয়েছেন তাঁর এখন একমাত্র স্বপ্ন ছেলেকে ভারতের জার্সিতে খেলতে দেখা। তিনি বলেছেন, "আমার এখন একটাই স্বপ্ন ছেলেকে ভারতের জার্সিতে খেলতে দেখা। আমি চাই কোনও একটা সময় ও বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করুক। আমি নিশ্চিত ও সেটা করতে পারবে। এই স্তরে ও পৌঁছেছে এবং আমি নিশ্চিত ওখানের খুব শীঘ্রই ও পৌঁছতে পারবে। গোটা দেশকে গর্বিত করবে ও।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+