কাল বাদ পরশু ভারত-অস্ট্রেলিয়া মহারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কে কোথায় দাঁড়িয়ে?
কাল বাদ পরশু ভারত-অস্ট্রেলিয়া মহারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কে কোথায় দাঁড়িয়ে?
আর একদিন পরই শুরু হতে চলা ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট মহারণ নিয়ে ক্রিকেট প্রেমীদের মনে উৎসাহ তুঙ্গে। ১৭ ডিসেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দিনরাতের টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া। লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই প্রস্তুতি ম্যাচে একে অপরকে মেপে নিয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। তারই আবহে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কে কোথায় দাঁড়িয়ে, তা দেখে নেওয়া যাক।

প্রথম দুই দল
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত তিনটি সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। ১০টি ম্যাচের মধ্যে সাতটি তারা জিতেছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ২৯৬। অন্যদিকে চারটি টেস্ট সিরিজের অন্তর্গত ৯ ম্যাচ খেলে সাতটি জেতা ভারতের পয়েন্ট ৩৬০। পয়েন্টের নিরিখে পিছিয়ে থাকলেও জয়ের শতকরা হারে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ তালিকায় বিরাট কোহলিদের টেক্কা দিয়েছেন টিম পেইনরা।

তৃতীয় এবং চতুর্থ
চারটি টেস্ট সিরিজের অন্তর্গত ৯ ম্যাচ খেলে পাঁচটি জেতা নিউজিল্যান্ড ৩০০ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। চতুর্থ স্থানে অবস্থান করছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট ২৯২।

তালিকার অন্য দল
১৬৬ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে পাকিস্তান। ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৮০। ৪০ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। তালিকার অষ্টম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট ২৪।

সর্বশেষ বাংলাদেশ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি বাংলাদেশ। ফলে সর্বশেষ অর্থাৎ নবম স্থানে অবস্থান করছে সাকিব আল হাসানের দেশ।












Click it and Unblock the Notifications