আইপিএল ২০২০-এর প্রথম কোয়ালিফায়ারে কেমন দল নিয়ে নামতে পারে মুম্বই ও দিল্লি
আইপিএল ২০২০-এর প্রথম কোয়ালিফায়ারে কেমন দল নিয়ে নামতে পারে মুম্বই ও দিল্লি
লিগ পর্ব শেষ। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২০-এর নক আউট পর্ব। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন ক্রিকেট প্রেমীরা। তারই প্রেক্ষিতে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশে চোখ বুলিয়ে নেওয়া যাক। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ কেমন হবে, তাও জেনে নেওয়া যাক।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর শেষ লিগের ম্যাচে চোট সারিয়ে মাঠে ফিরে রান পাননি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তবে তিনি যে ছন্দে ফিরছেন, তা তাঁর শারীরিক ভাষাতেই বোঝা যাচ্ছে।
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, সৌরভ তিওয়ারি, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যে দল নামিয়ে সাফল্য পেয়েছিল দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম কোয়লিফায়ার খেলতে চলেছে দিল্লি ক্যাপিটালস।
পৃথ্বী শ, শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), মার্কাস স্টইনিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়া, ড্যানিয়েল স্যামস।

পিচ রিপোর্ট কী বলছে
শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হবে বলেই জানিয়েছেন কিউরেটর। তবে রাতের দিকে উইকেট মন্থর হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। সেক্ষেত্রে টসে জিতে আগে ব্যাটিং করাই হবে বুদ্ধিমানের কাজ।

আবহাওয়ার পূর্বাভাস কেমন
শনিবার দুবাই তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম থাকার সম্ভাবনা থাকায় ক্রিকেটাররা স্বস্তিতে খেলবেন বলেই ধরে নেওয়া যায়।












Click it and Unblock the Notifications