আইপিএল ২০২০-এর মহা-ফাইনালে মুখোমুখি দিল্লি ও মুম্বই, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
আইপিএল ২০২০-এর মহা-ফাইনালে মুখোমুখি দিল্লি ও মুম্বই, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
আইপিএল ২০২০-এর মহা-ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস। হাই-ভোল্টেজ এই ম্যাচে শেষ হাসি কে হাসবে, সে তো সময় বলবে। তার আগে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে, তা দেখে নেওয়া যাক। ম্যাচের পিচ রিপোর্ট ও আবহাওয়া পূর্বাভাস জেনে নেওয়া যাক।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই আইপিএল ২০২০-এর প্রথম কোয়ালিফায়ারে রান পাননি চোট সারিয়ে মাঠে ফেরা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তবে তিনি যে ছন্দে ফিরছেন, তা তাঁর শারীরিক ভাষাতেই বোঝা যাচ্ছে।
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, নাথান কুল্টার-নাইল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ
দ্বিতীয় কোয়লিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে হারানো দল নিয়েই ফাইনাল খেলতে চলেছে দিল্লি ক্যাপিটালস।
শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), মার্কাস স্টইনিস, শিমরোন হেটমায়ার, প্রবীণ দুবে, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়া।

পিচ রিপোর্ট
মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হবে বলেই জানিয়েছেন কিউরেটর। তবে রাতের দিকে উইকেট মন্থর হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। সেক্ষেত্রে টসে জিতে আগে ব্যাটিং করাই হবে বুদ্ধিমানের কাজ।

আবহাওয়ার পূর্বাভাস কেমন
মঙ্গলবার দুবাইতে তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম থাকার সম্ভাবনা থাকায় ক্রিকেটাররা স্বস্তিতে খেলবেন বলেই ধরে নেওয়া যায়।












Click it and Unblock the Notifications