ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ টাই হলে বা ভেস্তে গেলে কি হতে পারে? জেনে নিন
মোহালি, ২৬ মার্চ : মোহালির ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ কার্যত কোয়ার্টার সেমিফাইনালের রূপ নিয়েছে। যে দল জিতবে তারাই সেমিফাইনালে চলে যাবে। ফলে উত্তেজক ম্যাচ দেখার আশাতেই রয়েছে দুই দেশের ক্রিকেট ভক্তেরা।
(ম্যাচ প্রিভিউ) মোহালির মহারণ : ভারত বনাম অস্ট্রেলিয়া
গ্রুপ ২ থেকে ইতিমধ্যেই নিউ জিল্যান্ড সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। এবার ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে যেকোনও একটি দল কোয়ালিফাই করবে।

তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে যদি বৃষ্টি না হয়, তাহলে কি হবে? ভারত অস্ট্রেলিয়া দুটি দলই ২টি করে ম্যাচ জিতেছে। হেরেছে একটি ম্যাচ। তবে নেট রান রেটে অনেকটা এগিয়ে অস্ট্রলিয়া।
টি২০ বিশ্বকাপ ২০১৬-র সম্পূর্ণ সূচী ও জরুরি তথ্য
এমতাবস্থায় বৃষ্টি হলে ম্যাচ টাই হবে। কারণ ইডেনে ফাইনাল বাদে আর কোনও ম্যাচের জন্য অতিরিক্ত দিন রাখা হয়নি। সেক্ষেত্রে ১ পয়েন্ট করে ভাগাভাগি করে নিতে হবে।
আর এখানেই চাপ ভারতের। কারণ আপাতত অজিরা গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে +০.৪৪ রান রেট নিয়ে। অন্যদিকে ভারত তৃতীয় স্থানে রয়েছে -০.৫৪ রান রেট নিয়ে। তাই এক পয়েন্ট ভাগাভাগি হলে দুটো দলের পয়েন্ট সমান হবে ঠিকই, তবে নেট রান রেটে এগিয়ে থেকে অস্ট্রেলিয় সেমিফাইনালে চলে যাবে।
তাই মোহালিতে রবিবার বৃষ্টি নয়, ভারতের ভালো পারফরম্যান্স করে সেমিফাইনালে যাওয়া দেখতেই ভিড় জমাবেন দর্শকেরা।












Click it and Unblock the Notifications