Raksha Bandhan: রাখি বন্ধনে দাদার থেকে বিশেষ উপহার পেলেন ভিনেশ, আরসিবির বার্তা হৃদয় ছুঁয়ে যাবে আপনারও

সোমবার গোটা দেশজুড়ে পালিত হচ্ছে করা হচ্ছে রাখি বন্ধন উৎসব। সাধারণ মানুষের মতোই পবিত্র এই উৎসবে সামিল সেলিব্রিটিরাও। রাজনীতিবিদ থেকে প্রশাসক বা অলিম্পিয়ান প্রত্যেকেই রাখি বন্ধনের উৎসবের সামিল হলেন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। তবে মন ছুঁয়ে যাওয়া বার্তা দিয়েছে আইপিএলের দল আরসিবি।

সোমবার রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে আরসিবি দল। সেখানে বিরাট কোহলি এবং শ্রেয়াঙ্কা পাটিলের একটি কোলাজ দিয়ে ছবি বানানো হয়েছে। যেখানে দেখা যায়, বৃষ্টি থেকে নিজের ব্যাট বাঁচাতে জার্সির ভেতর ব্যাট ঢুকিয়ে নিয়েছেন বিরাট কোহলি।। আর ভারতীয় মহিলা তারকা ক্রিকেটার শ্রেয়াঙ্কা পাটিল একটি ব্যাট দু'হাতে জড়িয়ে ধরে বুকের কাছে রেখেছেন।

Raksha Bandhan

প্রসঙ্গত উল্লেখ্য কোহলিকে নিজের আইকন মনে করেন শ্রেয়াঙ্কা। আরসিবির এই পোস্টের সঙ্গেই জানানো হয়েছে,যেভাবে ক্রিকেটাররা ব্যাটকে আগলে রাখেন, তেমনি দাদা-ভাইরাও বোনদের এভাবে রক্ষা করো। অর্থ্যাত ভাই-বোনের মিষ্টি সম্পর্কের কথাই এই পোস্টে তুলে ধরা হয়েছে। আরসিবির এই পোস্ট ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

তবে পোস্টটির তাৎপর্য আরও গভীর থাকতে পারে। রাখি বন্ধনের হলেও এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে করা হয়েছে। যখন আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলন হচ্ছে।


এদিকে রাখি বন্ধনের দিনে সংবাদ শিরোনামে অলিম্পিয়ান ভিনেশ ফোগাট। দাদার হাতে রাখি বাঁধলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট । উপহারে পেলেন একগুচ্ছ টাকা। দাদার কাছ থেকে এমন উপহার পাওয়ার পর বোন ভিনেশ মজা করে বলেছেন, 'সারা জীবনে এই পরিমাণ টাকাই উপার্জন করেছেন দাদা'। ভাইবোনের সেই মিষ্টি মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সংবাদ সংস্থার প্রকাশিত ভিডিওতে ভিনেশ বলেন, 'আমার বয়স এখন প্রায় ৩০ বছর। গতবছর ও আমাকে ৫০০ টাকা দিয়েছিল। এরপর নোটের বান্ডিলটা দেখিয়ে ভিনেশ বলেন ও আমাকে আজীবনের উপার্জন তুলে দিল।'

উল্লেখ্য কয়েকদিন আগেই দেশে ফিরেছেন ভিনেশ। পদকজয়ীদের যেভাবে বরণ করে নিয়েছিলেন দিল্লির ক্রীড়াপ্রেমী মানুষ, ঠিক একইভাবে রাজকীয়ভাবেই স্বাগত জানানো হয় ভিনেশকেও।তার পর থেকে চলছে একের পর এক সংবর্ধনা পর্ব। এরইমধ্যে রবিবার অসুস্থ হয়ে পড়েন ভিনেশ।

হরিয়ানার খাপ পঞ্চায়েতের পক্ষ থেকে আগামী ২৫ অগাস্ট রোহতকে সংবর্ধনা দেওয়া হবে ভিনেশ ফোগাটকে। এই সংবর্ধনায় ভিনেশকে সোনার পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+