Wriddhiman Saha: প্রত্যাবর্তনকারী শামির বোলিংয়ে মুগ্ধ, অবসর জীবনের পরিকল্পনা নিয়ে অকপট ঋদ্ধিমান সাহা
একটা সময় বাংলা হোক বা ভারতীয় দল, ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি ছিলেন স্থায়ী সদস্য। কিন্তু সময়ের সঙ্গে ভারতীয় দলে ব্রাত্য হয়েছেন ঋদ্ধি, চোট পেয়ে এক বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে শামি। দীর্ঘদিন পর দুই তারকা একসঙ্গে খেললেন বাংলার হয়ে।
মধ্যপ্রদেশ ম্যাচে বাংলার জার্সিতে প্রতিযোগিতা মূলক ক্রিকেট প্রত্যাবর্তন করলেন শামি। সতীর্থের ২২ গজে প্রত্যাবর্তনকে সামনেে থেকে দেখলেন ঋদ্ধি। রবিবারই কলকাতায় ফিরে এসেছেন ঋদ্ধিমান সাহা। অবসর আগেই ঘোষণা করেছেন, চলতি মরশুমে সীমিত ওভারের ক্রিকেটেও খেলবেন না। ফলে জানুয়ারি মাসের আগে খেলা নেই ঋদ্ধির। শামির প্রত্যাবর্তন থেকে বাংলা দলের রঞ্জির নক আউটের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন ঋদ্ধিমান সাহা।

শামি অস্ট্রেলিয়া সিরিজে যুক্ত হলে কতটা শক্তিশালী হবে ভারতের বোলিং? এই প্রসঙ্গে ঋদ্ধির জবাব, 'শামি ছাড়া ভারতীয় দল তো ভাবাই যায় না। কিন্তু এখন দেখতে হবে প্রটোকল কী আছে, সাধারণত ঘরোয়া ক্রিকেট খেলেই ফিরতে হয়। ও ঘরোয়া ক্রিকেট খেলল। এখন দেখার টিম ম্যানেজমেন্ট ওকে কীভাবে ফেরায়।'
চলতি মরশুমে রঞ্জি ট্রফি ছাড়া অন্য কোনও টুর্নামেন্ট খেলবেন না ঋদ্ধি। অসবর জীবনে প্রবেশের আগে রঞ্জিটাই পাখির চোখ পাপালির কাছে। মধ্যপ্রদেশ ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেলে ঘরের মাঠে দুটি ম্যাচ থেকে পয়েন্ট খোঁয়ানোর আক্ষেপ কিছুতেই যাচ্ছে না ঋদ্ধির। তাঁর কথায়, 'ঘরের মাঠে দুটো ম্যাচে যেভাবে পয়েন্ট নষ্ট হল সেটা দুভার্গ্যের। সেই ম্যাচ গুলি থেকে বেশি পয়েন্ট পেলে আজ আমরা শীর্ষে থাকতে পারতাম, এখন শেষ দুটি ম্যাচে আমাদের জিততে হবে বা অন্যদের হারতে হবে এমন অবস্থা সম্ভবত রয়েছে।'
এক সপ্তাহ পরেই আইপিএলের নিলাম। কিন্তু এবার আইপিএলেও না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ঋদ্ধি। তাঁর কথায়, 'আইপিএলকে মিস করব না। আমি আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম আর খেলব না। কিন্তু দাদি (সৌরভ গঙ্গোপাধ্যায়) এবং স্ত্রী-র অনুরোধ করা খেলছি। বয়স তো হচ্ছে কতদিন খেলব? এখন পরিবারকে পুরো সময় দেব।'
ধোনি ৪৩ বছর বয়সেও আইপিএল খেলছেন, কিন্তু ঋদ্ধি নিজেকে আগেই গুটিয়ে নিলেন? এই প্রশ্নে পাপালির জবাব,'ধোনি কিন্তু শেষ দুই তিন মরশুম ধরে আইপিএলে পুরো ব্যাটিং করছে না শেষ দিকে এক দুই ওভার খেলছে। আমি খেললে পুরো ভালোভাবে খেলতে চাই। কারণ মানুষ আমাকে যেভাবে দেখে এসেছে সেই ভাবে খেলতে চাই। তাই পুরোপুরি অবসর নিয়েছি।'
অবসরের পর কী? কোচিং নাকি অন্য কিছু? বাংলা দলের তারকা অবশ্য বলছেন, 'তার জন্য অফার তো আসতে হবে। এখন তো কোচিং ক্যাম্প করাচ্ছি। দেখা যাক পরে কী করা যায়।'












Click it and Unblock the Notifications