ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে বিরাট বাহিনীর প্রথম একাদশে দেখা যেতে পারে কোন নতুন মুখ
ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে ভারতের প্রথম একাদশে কোন কোন পরির্বতন অবশ্যম্ভাবী
লর্ডস টেস্ট জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত। হেডিংলেতে সেই অপমানের জবাব দেন ব্রিটিশরা। তৃতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় জো রুট শিবির। ওই ম্যাচে বিরাট কোহলিদের এক ইনিংস ও ৭৬ রানের পরাজয় মেনে নিতে পারেননি ভারতীয় ক্রিকেট প্রেমীরা। হজম করা যায়নি দলের ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ। ফলে বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হতে চলা চতুর্থ টেস্ট জিতে সিরিজ জয়ের দিকে আরও খানিকটা এগিয়ে যাক টিম ইন্ডিয়া, চাহিদা ফ্যানদের। সেই লক্ষ্যপূরণে ভারতীয় দলের প্রথম একাদশে যে যে পরিবর্তন অবশ্যম্ভাবী বলে মনে করা হচ্ছে। কেমন হতে পারে দল, দেখে নেওয়া যাক।

ফর্মে নেই রাহানে
ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন অজিঙ্ক রাহানে। লর্ডসে হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সেভাবে জ্বলে উঠতে না পারলেও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত অর্ধশতরান করেছিলেন জিঙ্কস। তাঁর ওই ইনিংস ভারতের লর্ডস টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। সেই পারফরম্যান্সের ধারা লিডস টেস্টে ধরে রাখতে পারেননি রাহানে। তৃতীয় টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। শেষ পাঁচ টেস্ট ইনিংসে যথাক্রমে ৫, ১, ৬১, ১৮ ও ১০ রান করা রাহানে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবর্তে টেস্ট অভিষেকের অপেক্ষা ভারতীয় ড্রেসিংরুমে বসে রয়েছেন সূর্যকুমার যাদব। রয়েছেন হনুমা বিহারীও। যদিও ভারতীয় দলের প্রথম একাদশ থেকে রাহানের বাদ পড়ার সম্ভাবনা কম বলেই অধিকাংশের দাবি।

জাদেজার পরিবর্তে অশ্বিন
বেশ কয়েকটি টেস্টে ব্যাট ও বল হাতে সেভাবে ছন্দে দেখা যাচ্ছে না রবীন্দ্র জাদেজাকে। ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলে টেস্টে ২ উইকেট নিলেও ব্যাট হাতে দলকে ভরসা জোগাতে পারেননি জাড্ডু। তার ওপর হাঁটুতে চোট জাদেজাকে কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছে। পরিবর্তে সিরিজের প্রথম তিন ম্যাচে ড্রেসিং রুমে বসে সময় কাটানো রবিচন্দ্রণ অশ্বিনকে ওভাল টেস্টে খেলার সুযোগ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে এই ওভালেই এক কাউন্টি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন অ্যাশ। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ে বড় ভূমিকা নেওয়া এবং ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ সেরা ক্রিকেটারের পুরস্কার পাওয়া অশ্বিন বর্তমানে দুর্দান্ত ফর্মেও রয়েছেন।

বাদ পড়তে পারেন ইশান্ত
নটিংহ্যাম টেস্ট খেলে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া শার্দুল ঠাকুরের পরিবর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস ও লিডস ম্যাচে ফাস্ট বোলার ইশান্ত শর্মাকে খেলিয়েছিল টিম ইন্ডিয়া। দুই ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ইশু। হেডিংলে টেস্টে ২২ ওভার বল করে দলকে কোনও সফলতাই তিনি দিতে পারেননি। উল্টে অভিজ্ঞ ফাস্ট বোলারের ফিটনেসের ওপর প্রশ্নচিহ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে। ডু অর ডাইয়ের পরিস্থিতিতে ওভালে ইশান্তকে বাইরে রেখেই ভারতের প্রথম একাদশ সাজানো হতে পারে বলে মনে করা হচ্ছে। পরিবর্তে ফের সুযোগ দেওয়া হতে পারে শার্দুল ঠাকুরকে। আবার এমনও হতে পারে রবীন্দ্র জাদেজা জাদেজা ও রবিচন্দ্রণ অশ্বিনকে একসঙ্গে দলে রেখে ওভালে একজন পেসার কম খেলাতে পারে ভারত। কারণ এই মাঠের পিচ তিন দিনের পর থেকে ভাঙতে শুরু করে। যেখান থেকে সুবিধা পেতে পারেন স্পিনাররা।

পন্থের ফর্ম নিয়ে ধোঁয়াশা
ইংল্যান্ডের মাটিতে চলতে থাকা টেস্ট সিরিজে সেভাবে ব্যাট হাতে চেনা ঝলক দেখাতে ব্যর্থ হয়েছেন ঋষভ পন্থ। এই অবস্থায় ওভাল টেস্টে তাঁকে বাদ দেওয়া হতে পারে বলে অনেকে মনে করেছিলেন। সেক্ষেত্রে দলে কেএল রাহুলকে উইকেটরক্ষকের ভূমিকা পালন করতে হত। একই সঙ্গে তাঁকে হারাতে হতো দলের ওপেনিং স্লটও। মায়াঙ্ক আগরওয়াল বা পৃথ্বী শ-র মধ্যে যে কোনও একজনকে টিম ইন্ডিয়ার ইনিংস শুরু করতে দেখা যেত। তবে সে সম্ভাবনা যে নেই, তা ভারত অধিনায়ক বিরাট কোহলির ইঙ্গিতেই স্পষ্ট হয়েছে।

ভারতের সম্ভাব্য একাদশ
সম্ভাবনা ১ : কেএল রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবিচন্দ্রণ অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ।
সম্ভাবনা ২ : কেএল রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক) /সূর্যকুমার যাদব/হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

অনুশীলনে ভারত
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে দুই দিন আগেই লন্ডনে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার ওভালে অনুশীলনে নেমে পড়ে মেন ইন ব্লু। বিরাট কোহলি, রোহিত শর্মাকে ব্যাট হাতে নেট শাসন করতে দেখা গিয়েছে। ফিটনেস ও কন্ডিশনিং ট্রেনিংও চলেছে সমানে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications