Sourav Ganguly:বিবাহবার্ষিকীতে স্ত্রী-র জন্য আবেগতাড়িত পোস্ট মহারাজের, বিশেষ দিনটি কীভাবে কাটাচ্ছেন সৌরভ-ডোনা?
ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২১ ফেব্রুয়ারি। এই দিনটি বাঙালির কাছে বড় আবেগের। কারণ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দুই বাংলা জুড়েই পালিত হচ্ছে ভাষা দিবস। তবে এই দিনটা আরও একটা কারণেও উজ্জ্বল বাঙালির মনে। এই দিনেই সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সৌরভ ও ডোনা। দেখতে দেখতে ২৭ বছর এক সংসারে কাটিয়ে ফেললেন বাংলার এই তারকা দম্পতি।
বিবাহ বার্ষিকীর দিনে সাত সকালেই সমাজ মাধ্যমে পোস্ট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ডোনার সঙ্গে একটি পুরানো ছবি সোশ্যাল সাইটে পোস্ট করে মহারাজ লিখেছেন, 'অনেক উত্থান-পতনের মধ্যেও তুমি আমার পাথর হয়েই আছো। শুভ বিবাহবার্ষিকী। কিন্তু ২৭ তম বিবাহবার্ষিকী কীভাবে কাটাবেন সৌরভ-ডোনা? কী পরিকল্পনা রয়েছে?

আবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হতে পারে। এই আবহে ২৭তম বিবাহ বার্ষিকীটা একেবারেই সাদামাটা ভাবেই কাটানোর পরিকল্পনা নিয়েছেন মহারাজ। অন্যদিকে ডোনা গঙ্গোপাধ্যায় আজ একটি রিয়্যালিটি শো-র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। যেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
তাদের প্রেমকাহিনী শুরু হয়েছিল খুব ছোটবেলায়। মহারাজের কিশোর বয়সের প্রেম ডোনা, পরস্পরের প্রতিবেশী ছিলেন দুজনে। তবে ২২ গজের বাইরেও ততটাই অকুতোভয় প্রেমিক সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশের বাড়ির মেয়ের সঙ্গে গোপনে প্রেম চলে অনেকদিন ধরেই। এমনকি চলে চিঠির আদান প্রদানও।
১৯৯২ সালে একদিনের ক্রিকেটে ভারতীয় দলে অভিষেক হয় সৌরভের। এরপর ১৯৯৬ সালের জুন মাসে টেস্ট ফরম্যাটে অভিষেক। লর্ডসে সেঞ্চুরি হাঁকিয়ে হইচই ফেলে দিয়েছিলেন বেহালার বাঁ-হাতি। ২২ গজে নিজেকে প্রতিষ্ঠা করার পরই কৈশোরবেলার প্রেমকে পরিণতি দেওয়ার সাহস পেয়েছিলেন মহারাজ।
সেবছরেরই অগস্ট মাসে বাড়ির লোকেজনকে অন্ধকারে রেখে সৌরভ ও ডোনা সেরে নেন আইনি বিয়ে।
শেষমেষ সব বাধা পেরিয়ে ১৯৯৭ সালের ২১এ ফেব্রুয়ারি গড়ছড়া বাঁধেন তাঁরা। ধুমধাম করে হয়েছিল তাদের বিয়ে। ২০০১ সালে সৌরভ আর ডোনার কোল আলো করে আসে তাঁদের মেয়ে সানা।ব্রিটেনের নামী বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশনের ডিগ্রি লাভ করেছে সানা। আপতত বিশ্বের অন্যতম জনপ্রিয় কনস্যালট্যান্ট কোম্পানিতে কর্মরতা সানা।












Click it and Unblock the Notifications