রেকর্ডের নাম ধোনি : একদিনের ক্রিকেটে ধোনির রেকর্ডের লিস্ট

হ্যামিলটন, ১১ মার্চ : এই বিশ্বকাপেও রুদ্ধশ্বাসে ছুটছে মহেন্দ্র সিং ধোনির ভারত। একেরপর এক রেকর্ড ভেঙে চলেছেন তিনি। কখনও অন্যের রেকর্ড নিজের করে নিচ্ছেন আবার কখনও নিজেই নয়া রেকর্ড তৈরি করছেন। সেইসঙ্গে টিম ইন্ডিয়াকেও একজন দক্ষ নেতার মতোই এগিয়ে নিয়ে চলেছেন।

গতকালই আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে টিম ধোনি আর অধিনায়ক হিসেবেও নতুন রেকর্ড করেছেন তিনি। ভেঙে দিয়েছেন বিশ্বকাপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের টানা ৮ ম্যাচ জয়ের রেকর্ড।

রেকর্ডের নাম ধোনি : একদিনের ক্রিকেটে ধোনির রেকর্ডের লিস্ট


আসুন দেখে নেওয়া যাক একদিনের ক্রিকেটে কী কী রেকর্ড করেছেন 'ক্যাপ্টেন কুল'
  • ক্রিকেটের ইতিহাসে একমাত্র অধিনায়ক হিসেবে সবকটি আইসিসি ট্রফি (টি-২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি বিশ্বকাপ) জিতেছেন।
  • অধিনায়ক হিসেবে একদিনের ম্যাচে টানা ৯ ম্যাচ জয়ের রেকর্ড।
  • যুগ্মভাবে ক্লাইভ লয়েডের সঙ্গে বিশ্বকাপে টানা ৯ ম্যাচ জয়ের রেকর্ড।
  • ভারত অধিনায়ক হিসেবে ১২ টি বিশ্বকাপ ম্যাচ জয়।
  • প্রথম ভারত অধিনায়ক হিসেবে ২০০৮ সালে অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজ জয়।
  • ৫৯ টি ম্যাচ জিতে ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি বিদেশের মাটিতে জয়।
  • ভারতীয় উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি শিকার (৩২৩ টি- ক্যাচ ২৩৮ ও স্ট্যাম্পিং ৮৫)।
  • ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড (১৭৫টি)।
  • ৯৮ টি ম্যাচ জিতে ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়।
  • ভারতীয় উইকেটরক্ষক-অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড (১৭৫টি)।
  • উইকেটরক্ষক হিসেবে একদিনের ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর (১৮৩ রান)।
  • আইসিসি একদিনের বিশ্ব একাদশে ৮ বার স্থান পাওয়া। পরপর ৭ বার তিনি স্থান পেয়েছেন। ৮ বারের মধ্যে ৫ বার অধিনায়ক হিসেবে।
  • ২০০৮ ও ২০০৯ সালে আইসিসির একদিনের ম্যাচের সেরা খেলোয়াড় হন।
  • ২০০৭-০৮ সালে খেলায় অবদানের জন্য রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার পান।
  • ২০১৩ সালে পান আইসিসি পিপলস চয়েস অ্যাওয়ার্ড।
  • ২০১১ সালে ভারতীয় স্থলসেনার পক্ষ থেকে সাম্মানিক লেফট্যানেন্ট কর্নেল সম্মান পান।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+