আইপিএল নিয়ে বৈঠক কবে? আলোচনার বিষয়? কেন্দ্রকে কোন প্রস্তাব বিসিসিআইয়ের?

আইপিএল নিয়ে বৈঠক কবে? আলোচনার বিষয়? কেন্দ্রকে কোন প্রস্তাব বিসিসিআইয়ের?

করোনা ভাইরাসের জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় ওই একই সময়ে আইপিএল আয়োজন করার ক্ষেত্রে বিসিসিআইয়ের কাছে আর কোনও বাধা রইল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সবুজ সংকেত দিলেই টুর্নামেন্ট নিয়ে চূড়ান্ত পরিকল্পনা করবে বিসিসিআই। তার আগে এই ইস্যুতে বৈঠকে বসতে চলেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। কবে হবে সেই বৈঠক, সেখানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে এবং সরকারকে কোন প্রস্তাব দেবে বিসিসিআই, তা এক নজরে দেখে নেওয়া যাক।

কবে বৈঠক

কবে বৈঠক

বিসিসিআই সূত্র মারফত জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষেই বৈঠকে বসতে চলেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। ভিডিও কিংবা টেলি কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা অংশ নেবেন বলেও খবর।

আইপিএলের সূচি ও পরিকল্পনা

আইপিএলের সূচি ও পরিকল্পনা

করোনা ভাইরাসের আবহে ঠিক কবে থেকে শুরু হবে আইপিএল, তা নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে। যদিও টুর্নামেন্ট যে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে, সে ব্যাপারে বিসিসিআই আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে গোপন সূত্রে জানা গিয়েছে। আইপিএলের ফাইনাল কবে হবে, তা ওই বৈঠকে ঠিক হবে বলে জানানো হয়েছে। সে অনুযায়ী পরবর্তী পরিকল্পনাও ওই বৈঠকে ছকে ফেলা হবে বলে খবর।

স্থান নির্বাচন

স্থান নির্বাচন

করোনা ভাইরাসের আবহে ভারতে আদৌ আইপিএল আয়োজন করা সম্ভব, নাকি সৌদি আরবেই হবে টুর্নামেন্ট, তা গভর্নিং কাউন্সিলের বৈঠকে ঠিক হবে বলে মনে করা হচ্ছে। এহেন পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটাররা আদৌ আইপিএল খেলতে পারবেন কিনা, তা নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

সরকারের কাছে প্রস্তাব

সরকারের কাছে প্রস্তাব

সূত্রের খবর, বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কাছে আইপিএল নিয়ে মূলত দুটি প্রস্তাব রাখতে চলেছে বিসিসিআই। প্রথমত, আইপিএল ভারতের পরিবর্তে সৌদি আরবে আয়োজন করা হলে কেন্দ্রের কোনও সমস্যা রয়েছে কিনা। ভারতে হলে এক বা দুই শহরে টুর্নামেন্ট সীমাবদ্ধ রাখা যায় কিনা, তা নিয়েও মোদী সরকারের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড কথা বলবে বলে সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+