ICC World Cup: বিশ্বকাপ জিততে হলে জোর দিতে হবে কোথায়? রোহিতদের জন্য সৌরভের সাজেশন

ঘোষিত হয়ে গিয়েছে এশিয়া কাপের জন্য ভারতীয় দল। ১৭ জনের এই স্কোয়াড থেকেই বিশ্বকাপের জন্য ১৫ জনের দল বেছে নেবেন নির্বাচকরা, এটা এক প্রকার নিশ্চিত। দুই একটি জায়গায় হয়ত পরিবর্তন হতে পারে। ভারতীয় দল নিয়ে নানা মুণি নানা মত প্রকাশ করেছেন। এবার টিম ইন্ডিয়ার শক্তি দুর্বলতা প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

বৃহস্পতিবার কলকাতায় একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে যোগ দেন সৌরভ। অনুষ্ঠান শেষে এশিয়া কাপে ভারতীয় দল নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে সৌরভ বলেন, 'ভারতীয় দল অত্যন্ত শক্তিশা‌লী।' চাহালকে এশিয়া কাপের দলে না রাখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই প্রসঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, 'চাহালের পরিবর্তে অক্ষর প্যাটেলকে নেওয়া হয়েছে কারণ অক্ষরের ব্যাটিংয়ের জন্য।'

সৌরভ

বিশ্বকাপের দলে চাহালের আসার সম্ভবনা কতটা? এই বিষয়ে প্রাক্তন ভারত অধিনায়কের ম‌ন্তব্য, 'চাহাল আসতেই পারে বিশ্বকাপের দলে। কিন্তু সেক্ষেত্রে কাউকে বাদ যেতে হবে। কারণ এশিয়া কাপ ১৭ জনের স্কোয়াড, কিন্তু বিশ্বকাপের ক্ষেত্রে সংখ্যাটা ১৫। সেক্ষেত্রে কেউ বাদ গেলে চাহালের দলে অর্ন্তভুক্তি হতে পারে।'

বিশ্বকাপ এলেই চর্চায় উঠে আসে নম্বর চার। ২০১৯ সালের মতোই ২০২৩ বিশ্বকাপের আগে চার ‌নম্বরে কোন ব্যাটসম্যান খেলবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। এই প্রশ্নে দাদা কিন্তু স্ট্রেট ব্যাটেই জবাব দিলেন। মহারাজের বক্তব্য, 'যে কেউ চার নম্বরে খেলতে পারে। কোনও ব্যাটসম্যানই চার ‌নম্বর স্থানে স্থায়ী নন। শ্রেয়স, রাহুল, জাদেজা, কোহলি যে কেউই চার নম্বরে খেলতে পারে।'

rohit

বিশ্বকাপে আর্কষণের কেন্দ্রবিন্দুতে ভারত পাকিস্তান ম্যাচ। আইসিসি টুর্নামেন্টে পরিসংখ্যান কিন্তু ভারতের পক্ষেই আছে। সৌরভের মতে, 'ভারত এবং পাকিস্তান উভয়েই শক্তিশালী দল। পাকিস্তানের বোলিং আক্রমণ অত্যন্ত শক্তিশালী শাহীন শাহ আফ্রিদি, নাজিম, রউফের মতো বোলাররা আছে। আবার ভারতও শক্তিশালী দল। ওই দিন যে দল ভালো খেলবে তারাই জিতবে।'

সৌরভ

বিগত ১০ বছর ধরে আইসিসি ট্রফি অধরা ভারতীয় দলের। কোথায় গলদ রয়েছে ভারতীয় দলের। প্রাক্তন ভারত অধিনায়কের বিশ্লেষণ, 'প্রতিবার ভারত কাপ জিতবে না। তবে ভারতীয় দলকে ভালো ব্যাটিং করতে হবে। ভালো ব্যাটিং করলে জেতার সুযোগ থাকবে।'

অন্যদিকে চন্দ্রযানের ঐতিহাসিক সাফল্যের জন্য ইসরকো অভিনন্দন জানিয়েছেন মহরাজ। তবে বিশ্বকাপ জয়ের সঙ্গে বিষয়টিকে তুলনা করতে নারাজ দাদা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+