শুরু চতুর্থ টি-২০, টসে জিতে ভারতে ব্যাট করতে পাঠাল ওয়েস্ট ইন্ডিজ
আজ থেকে শুরু হল ভারত - ওয়েস্টইন্ডিজ টি-২০ সিরিজের ফ্লোরিডা লেগ। আউটফিল্ড ভিজে থাকায় আজকেও প্রায় এক ঘন্টা পরে খেলা শুরু হল। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

আগের তিন ম্যাচ খেলা হয়েছে ওয়েস্ট ইন্ডিজে। ফ্লোরিডায় টি ২০ সিরিজের দুটি ম্যাচ হওয়া নিয়ে সংশয় ছিল। যদিও ভিসা সমস্যা কাটায় সূচি মেনেই খেলা দুটি হচ্ছে। আগের ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিং করার সময় ব্যাক স্প্যাজমের সমস্যা নিয়ে মাঠ ছেড়েছিলেন। তবে মাঝে বিশ্রাম পেয়ে রোহিত ফিট হয়ে গিয়েছেন।
রোহিত শর্মা টস নিয়ে বলেছেন, "আমরাও বোলিং করতে চেয়েছিলাম, পিচ কীভাবে কাজ করবে তা নিশ্চিত নই, আমাদের এখন বোর্ডে রান তুলতে হবে। দলের দৃষ্টিকোণ থেকে উত্তর খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ, আমরা চেষ্টা করব এবং আমাদের সেরা দেওয়ার চেষ্টা করব। আমি জানি যে আমরা একটি দল হিসাবে কোথায় দাঁড়িয়ে আছি এবং অন্য নতুন কিছু খেলোয়াড়কে সুযোগ দিতে চাইব। আমাদের তাদের আত্মবিশ্বাসী বোধ করতে হবে, এর মানে আমাদের তাদের খেলাতে হবে। আমরা বিশ্বকাপের এর দিকে নজর রেখে দল গড়ছি, ছেলেদের খেলার কিছু দিক পরীক্ষা করা দরকার। আমাদের তিনটি পরিবর্তন করেছি। রবি বিষ্ণোই, অক্ষর প্যাটেল এবং সঞ্জু স্যামসন এসেছেন হার্দিক পান্ড্য, রবি অশ্বিন এবং শ্রেয়াস আইয়ারের জায়গায় ।"
ভারত (প্লেয়িং ইলেভেন): রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (ডাব্লু), সঞ্জু স্যামসন, দীপক হুডা, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, আভেশ খান, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণোই, আরশদীপ সিং
ওয়েস্ট ইন্ডিজ (প্লেয়িং ইলেভেন): ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, নিকোলাস পুরান (সি), রোভম্যান পাওয়েল, শিমরন হেটমায়ার, ডেভন থমাস (ডব্লিউ), জেসন হোল্ডার, ডমিনিক ড্রেকস, আকিয়াল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়।
সোমবার এশিয়া কাপের দল নির্বাচন। সেই দলকেই টি ২০ বিশ্বকাপে খেলানো হবে বলে মনে করা হচ্ছে। সামান্য কিছু রদবদল হতে পারে বিশ্বকাপের দলে। ফলে কাল ও রবিবার দুটি ম্যাচ কয়েকজন ক্রিকেটারের পক্ষে গুরুত্বপূর্ণ। এমনিতে ভারত উইনিং কম্বিনেশনে বড় বদল আনতে চাইবে না কালকের ম্যাচে। তবে স্বস্তির খবর, শেষ দুটি ম্যাচ খেলার জন্য ফিট রোহিত শর্মা। দীপক হুডা, শ্রেয়স আইয়াররা চাইবেন নিজেদের সেরাটা দিতে। শ্রেয়স একেবারেই ছন্দে নেই। যা তাঁকে অস্বস্তিতে রাখছে। বোলিং বিভাগে ছন্দহীন আবেশ খানের জায়গায় দেখা যেতে পারে হর্ষল প্যাটেলকে। ফ্লোরিডার ছোট মাঠে কৃপণ বোলিং করে নির্বাচকদের আস্থা অর্জন করতে চাইবেন অর্শদীপ সিং, রবিচন্দ্রন অশ্বিনরা।












Click it and Unblock the Notifications