টসে হেরে প্রথমে ব্যাটিং করবে ভারত, দুই দলেই রয়েছে পরিবর্তন

টসে হেরে প্রথমে ব্যাটিং করবে ভারত, দলে একাধিক পরিবর্তন

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিল ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে এই ম্যাচে খেলছেন না ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত অধিনায়ক কিরণ পোলার্ড। তাঁর পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব সামলাবেন নিকোলাস পুরান।

টসে হেরে প্রথমে ব্যাটিং করবে ভারত, দলে একাধিক পরিবর্তন

ভারতের দলেও পরিবর্তন এসেছে। কে এল রাহুল দলে আসায় প্রথম ম্যাচে ভাল খেলা ঈশান কিষানকে বসতে হচ্ছে দলের বাইরে। এছাড়া গোটা দলে কোনও পরিবর্তন নেই। টসে হারলেও প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে খুশু রোহিত শর্মা। তিনি বলেছেন, "একটা চ্যালেঞ্জিং ম্যাচ হতে চলেছে। আমরা ব্যাটিং করতেই চেয়েছিলাম। আমরা সব সময়েই চাই বোর্ডে রান তুলে নিজেদের সুযোগ দিতে। এই মুহূর্তে বেশি দূরে কিছু ভাবছি না। দলে একটাই পরিবর্তন রয়েছে। ঈশান কিষানের জায়গায় দলে ফিরেছে কে এল রাহুল।"

অপর দিকে, কিরন পোলার্ড চোটের কারণে সম্পূর্ণ ফিট না থাকায় নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব দেবেন। টসের পর স্ট্যান্ড-ইন ক্যারিবিয়ান অধিনায়ক বলেছেন, "আমরা পুরো ম্যাচে ভাল ক্রিকেট খেলতে চাই। দলে একটাই পরিবর্তন রয়েছে। দলে এসেছেন ওডিয়ান স্মিথ।"

সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচটি খেলা হচ্ছে নতুন উইকেটে। উইকেটে হালকা ঘাস রয়েছে এবং উইকেট সম্পূর্ণ শুস্ক। ব্যাটিং সহায়ক উইকেট, বড় রানের আশা করা যেতেই পারে এই ম্যাচে। স্পিনাররা প্রথম ইনিংসে সুবিধা পেতে পারেন।

ভারত:

রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চহাল, প্রসিদ্ধ কৃষ্ণ।

ওয়েস্ট ইন্ডিজ:

ব্র্যান্ডন কিং, সাই হোপ, ড্যারেন ব্র্যাভো, শামার ব্রুকস, নিকোলাস পুরান, ওডিয়ান স্মিথ, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালান, আলজারি জোসেফ, আকিল হোসেন, কেমার রোচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+